তাফসীরে আনওয়ারুল কুরআন পারা 30
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

উর্বর বা ক্র শান্তিদানের বিবরণটি । এ সূরা অবতীর্ণ করে আল্লাহ তা'আলা কুরাইশসহ সমগ্র দুনিয়ার মানুষকে ইসলামি দাওয়াত ও প্রতিষ্ঠা আন্দোলনের বিরোধিতা হতে বিরত থাকারই প্রকারন্তরে আহ্বান জানিয়েছেন ৷ -[খাযেন, কাছীর, মু'আলিম, হোসাইনী] সূরাটির সারকথা : সূরা আল-ফীলে সংক্ষিপ্তভাবে আবরাহার আক্রমণ এবং ধ্বংস আলোচিত হয়েছে । কেননা, মক্কার আবাল-বৃদ্-বনিতা সকলের নিকটই এ ঘটনা জানা ছিল । আরবের কোনো ব্যক্তিই এ সম্পর্কে অনবহিত ছিল না। সম আরববাসীদের একাস্তিক বিশ্বাস,ছিল যে, আবরাহার আক্রমণ হতে কা'বা ঘরের হেফাজতের কার্ধাটি কোনো দেব-দেবী কর্তৃক হয়নি। এটা নিরক্কশভাবে আল্লাহরই অবদান । এ কারণেই একাধারে কয়েকটি বছর পর্যন্ত কুরাইশের লোকেরা এ ঘটনার দ্বারা এতই মুগ্ধ ও প্রভাবিত হয়েছিল যে, তারা এ সময় আল্লাহ তা'আলা ছাড়া অন্য কারো ইবাদত করেনি । এ ঘটনার উল্লেখ দ্বারা কুরাইশদের এবং সাধারণভাবে আরববাসীদের মনে চিন্তার খোরাক দেওয়া হয়েছে যে, হযরত মুহাস্মাদ ৮2১, যে দীনের দাওয়াত দিচ্ছেন, তা অন্যান্য সব মা'বৃদ পরিত্যাগ করার এবং একমাত্র লা-শরীক আল্লাহর বন্দেগি করার দাওয়াত ছাড়া আর কিছুই নয় । সাথে সাথে এ কথাও যেন বিশ্বাস করে যে, হযরত মুহাম্মদ গ্রক্ক -এর এ সত্য দীনের দাওয়াতকে যদি তারা জোরপূর্বক দমন করতে চেষ্টা করে, তাহলে যে আল্লাহ তা'আলা হস্তিবাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন, তারা সে আল্লাহর ক্রোধ ও রোষাগ্নিতে পড়ে চিরতরে ভস্ম হয়ে যেতে পারে । 52 ১২৪ ৮৯:০৪ 242 শানে নুষূল: সেই হস্তী বাহিনী যারা আবরাহা বাদশাহের নেতৃত্বে পবিত্র কাবা ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য হাতি নিয়ে এসেছিল ও ক্ষুত্র আবাবিল পাখির প্স্তরাঘাতে যারা ধ্বংস হয়ে যায় । তাদের বর্ণনা ও স্মরণ করার জন্যই অত্র সূরাটি অবতীর্ণ হয় । উল্লেখ্য যে, এ পৎন্রষ্ট বাহিনীর পথ প্রদর্শক ছিল কুরাইশদের মধ্য থেকেই আবু রুগাল নামক এক কুলাঙ্গার । এ সূরায় হস্তীবাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। তারা কা'বা গৃহকে ভূমিসাৎ করার উদ্দেশ্যে হতীবাহিনী নিয়ে মায় অভিযান পরিচালনা করেছিল । আল্লাহ তা'আলা নগণ্য পক্ষীকুলের মাধ্যমে তাদের বাহিনীকে নিশ্চিহ্ন করে তাদের কুমতলবকে ধুলায় মিশ্রিত করে দেন । রাসূলুল্লাহ প্র -এর জন্মের বছর এ ঘটনা ঘটেছিল : মক্কা মোকাররমায় খাতামুল আমিয়া প্্ধ -এর জন্মের বছর হস্তীবাহিনীর ঘটনা সংঘটিত হয়েছিল । কতক রেওয়ায়েত দ্বারাও এটা সমর্থিত এবং এটাই প্রসিদ্ধ উক্তি । -(ইবনে কাছীর) হাদীসবিদগণ এ ঘটনাকে রাসূলুলাহ গু -এর এক প্রকার মুজিযা রূপে আখ্যায়িত করেছেন । কিন্তু মো'জেযা নবুয়ত দাবির সাথে নবীর সমর্থনের প্রকাশ করা হয় । নবুয়ত দাবির পূর্বে বরং নবীর জন্মোরও পূর্বে আল্লাহ তা'আলা মাঝে মাঝে দুনিয়াতে এমন ঘটনা ও নিদর্শন প্রকাশ করেন, যা অলৌকিকতায় মো'জেযার অনুরূপ হয়ে থাকে । এ ধরনের হাদীসবিদগণের পরিভাষায় “ইরহাসাত' বলা হয় । 'রাহস' এর অর্থ ভিত্তি ও ভূমিকা ৷ এসব নিদর্শন নবীর নবুয়ত প্রমাণের ভিত্তি ও ভূমিকা হয় বিধায় এগুলোকে “ইরহাসাত' বলা হয়ে থাকে । নবী করীম গু -এর নবুয়ত এমনকি, জন্মেরও পূর্বে প্রশস্ত গর্ত খনন করে তা অগ্নিতে ভর্তি করে দেন । অতঃপর যত খ্রিস্টান পৌত্তলিকতার বিরুদ্ধে এক আল্লাহর ইবাদত করত, তাদেরকে সেই গর্তে নিক্ষেপ করে জ্বালিয়ে দেন। এরপ নির্ধাতিতদের সংখ্যা ছিল বিশ হাজারেরও কাছাকাছি এই গর্তের কথাই সূরা বুরূজে “আসহারুল-উধদৃদে'র নামে ব্যক্ত হয়েছে। তাদের মধ্যে দু'যক্তি কোনোরূপে অত্যাচারীদের কবল থেকে পলায়ন করতে সক্ষম হয় । তারা সিরিয়ার রোমক শাসকের দরবারে যেয়ে খরস্টানদের প্রতি রাজা-যুনওয়াসের এর প্রতিশোধ গ্রহণের জন্য পত্র প্রেরণ করলেন । তিনি তার বিরাট সৈন্যবাহিনী, দুই সেনানায়ক আরবাত ও আবরাহার নেতৃত্বে রাজা যুনওয়াসের মোকাবিলায় পাঠিয়ে দিলেন । আবিসিনিয়ার সেনাবাহিনী ইয়েমেনের উপর ঝাপিয়ে পড়ল এবং সমগ্র ইয়েমেনকে হিমইয়ারীদের কবল থেকে মুক্ত করল । রাজা যু-নওয়াস পলায়ন করলেন এবং সমুদ্রে নিমজ্জিত হয়ে প্রাণ ত্যাগ করলেন । এভাবে আরবাত ও আবরাহার মাধ্যমে ইয়েমেন আবিসিনিয়া স্ম্রাটের করতলগত হলো । এরপর আরবাত ও আবরাহার মধ্যে ক্ষমতার লড়াই হলো এবং আরবাত নিহত হলো । আবিসিনিয়া সম্রাট বিজয়ী আবরাহাকে ইয়েমেনের শাসক নিযুক্ত করলেন ।

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।