তাফসীরে আনওয়ারুল কুরআন পারা 30
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

দখল করার পূর্বে লোহিত সাগরের বাণিজ্যিক পথটি তারা রোমানদের সহায়তায় দখল করে নিয়েছিল । এখন লক্ষ্য হলো, শাতিল আরব হতে মিসর ও সিরিয়া গমনের স্থলপথ । পথটি নিজেদের নিয়ন্ত্রণে আনাই ছিল ইয়েমেনের আবরাহা সরকারের মূল উদ্দেশ্য- কিন্তু এ উদ্দেশ্যকে গোপন রেখে আবরাহা নতুন এক ফন্দি করল। সে আরবদের আন্তর্জাতিক ক্ষেত্রে মান-মর্যাদা বিলীন করার উদ্দেশ্যে এবং তাদের ধর্মীয় প্রভাব-প্রতিপত্তি বিনষ্ট করার লক্ষ্যে িস্টানদের জন্য ইয়েমেনের সানয়ায় একটি আন্তর্জাতিক মানের গীর্জা নির্মাণ করল এবং সেখানে হজের মৌসুমে দুনিয়ার সমস্ত লোককে জমায়েত হওয়ার আহ্বান জানাল । কিন্তু ইয়েমেনের খ্রিস্টান লোক ব্যতীত হজের মৌসুমে অন্য কোনো এলাকার লোকের সমাগম না দেখতে পেয়ে সে ভাবল, মক্কার ঘরই হচ্ছে এর অন্তরায় । মক্কার কাবা ঘরকে ধ্বংস করা ব্যতীত সানয়ায় এ আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হতে পারে না । তাই সে সদর্পে ঘোষণা করল, আমি মক্কার হজ অনুষ্ঠান আগামী বৎসর হতে এ সানয়ায়ই করতে চাই । সুতরাং এ জন্য, আমার প্রথম কর্তব্য হবে-মক্কার কা'বা ঘরকে ধুলিসাৎ করে ফেলা । এ ঘোষণা চতুর্দিকে ছড়িয়ে পড়ল এবং সেও প্রস্তুতি নিতে শুরু করে দিল । এ উদ্দেশ্যে সে ষাট হাজার দুর্ধর্ষ সেনার একটি বিরাট বাহিনী সাজাল । এ বাহিনীতে ১৩টি যুদ্ধ-হস্তিও ছিল । অতঃপর সে ৫৭০ খিষ্টাব্দে মক্কা অভিমুখে যাত্রা করল । আবরাহার বাহিনী কা“বা ধ্বংসের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলল ৷ পথে দু'টি গোত্র তাদেরকে বাধা দিয়েছিল বটে, কিন্তু তারা এ বিশাল বাহিনীর শক্তির সম্মুখে দণ্ডায়মান থাকতে না পেরে পরাজয় বরণ করল । আবরাহা বাহিনী তায়েফে উপনীত হলে তথাকার লোকেরা নিজেদের 'লাত মন্দির' ভেঙ্গে ফেলার আশঙ্কা করল । কিন্তু তারা এত বড় বিরাট শক্তির মোকাবিলায় দণ্ডায়মান থাকতে পারবে না, এ ধারণায় তাদের একটি প্রতিনিধিদল আবরাহার নিকট গিয়ে বলল- আপনার মূল লক্ষ্য হলো কা'বা-গৃহ। আপনি আমাদের লাত-মন্দির ধ্বংস করবেন না, আমরা আপনার মন্কায় পৌছার পথ প্রদর্শনের ভূমিকা পালন করব, আবরাহা এতে সম্মত হলো । আবু রুগাল নামে এক ব্যক্তিকে তার পথ প্রদর্শক নিযুক্ত করল; কিন্তু আল- মুগাম্মাস নামক স্থানে পৌছলে- আবূ রুগাল মারা গেল। সেখান হতে আবরাহা একটি অগ্বর্তী দল পাঠাল । তারা তেহামা হতে কুরাইশদের অনেক পালিত পণ্ড লুষ্ঠন করে নিয়ে আসল । তারা মহানবী প্রঃ -এর দাদা আব্দুল মুত্তালিবেরও দুইশত উ্ট্র লুট করে নিয়ে আসে । আবরাহা বাহিনী আস-সিফাহ (আরাফাহ পর্বতমালার নিকটবর্তী স্থান) নামক স্থানে পৌছে কুরাইশদের নিকট দূত পাঠায় । দূত বলল, আমরা তোমাদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে আসিনি, কা'বা ঘর ধ্বংস করাই আমাদের উদ্দেশ্য । তোমরা যুদ্ধের জন্য এগিয়ে না আসলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করবো না । জবাবে কুরাইশ সরদার আব্দুল মুভ্তালিব বললেন_ তোমাদের সাথেও আমাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই । কা“বা ঘরের যে মালিক, তিনি তার ঘর রক্ষা করবেন । দূত বলল, তবে আপনি আমার সাথে আমাদের সেনাপতি-আবরাহার নিকট চলুন । আব্দুল যুত্তালিব তার কথায় আবরাহার নিকট গেলেন । আব্দুল মুত্তালিব ছিলেন খুব সুশ্রী বলিষ্ট ও ব্যক্তিতৃসম্পন্ন লোক । আবরাহা তাকে দেখে খুবই প্রভাবিত হলো । সে নিজের আসন হতে উঠে এসে তার পাশে বসল । জিজ্ঞাসা করল, আপনি কি উদ্দেশ্যে এসেছেন? তিনি বললেন, আমার যেসব উট লুট করে আনা হয়েছে তা ফেরত দিন । আবরাহা বলল, আপনাকে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম । কিন্তু আপনার এ কথায় আমার দৃষ্টিতে আপনার কোনো মর্ধাদা থাকল না । কেননা পিতৃ ধর্মের কেন্দ্রস্থল কা'বা ঘর রক্ষার জন্য আপনি কোনো কথাই বললেন না। তিনি বললেন, আমি তো কেবল আমার উটগুলোর মালিক, আর সেগুলো সম্পর্কেই আপনার নিকট আবেদন করতে এসেছি । এ ঘরের ব্যাপার আলাদা । এর একজন রব আছেন, তিনি নিজেই এর হেফাজত করবেন । আবরাহা বলল, সে আমার আঘাত হতে তা রক্ষা করতে পারবে না ॥ আব্দুল মুস্তালিব বললেন, এ ব্যাপারে সাথে আমার কোনো সম্পর্ক নেই । তা আপনি জানেন, আর তিনি [এ ঘরের মালিক] জানেন । এ কথা বলে তিনি আবরাহার নিকট হতে ফিরে আসলেন । পরে সে তীর উগুলো ফিরিয়ে দিল । অবশ্য কোনো কোনো বর্ণনা হতে জানা যায়, আব্দুল যুন্তালিব আবরাহাকে বলেছেন, আপনি যা কিছু চান আমাদের নিকট হতে নিয়ে প্রত্যাবর্তন করুন । কিন্তু আবরাহা তাতে রাজি হলো না।

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।