তাফসীরে আনওয়ারুল কুরআন পারা 30
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

তাফগীরে আনওয়ারুল কুরআন (৬ষ্ঠ খও) ৭৬৬ সূরা 'আস্র : পারা-. ৩০ এর 4427 এ ১/০/% £ ৫1551068574 2456 ৫54 3434 5৫ অর্থাৎ প্রত্যেক ব্যক্ত প্রাতগকালে উঠে তার প্রাণের পুঁজি ব্যবসায়ে ০ ০:4৮ ০০ খোদ কুরআনও ঈমান এবং সৎ কর্ণকে মানুষের ব্যবসারপে ব্যক্ত করেছে। বলা হয়েছে : 43 ৮০৬ ২ ১১ 1৫2 ১০1৫: আতুক্কাল যখন পুঁজি আর মানুষ হলো ব্যবসায়ী, তখন সাধারণ অবস্থায় এই ব্যবসায়ীর কুতিথরপ্ত হওয়াসুস্পষ্ট | কেননা এ বেচারীর পুঁজি কোনো অসাড় পুঁজি নয় যে কিছুদিন বেকারও রাখা যাবে; যাতে ভবিষ্যতে আবার কাজে লাগানো যায় । বরং এটা বহমান পুঁজি, যা প্রতিনিয়ত বয়ে চলেছে । এ পুঁজির ব্যবসায়ীকে অত্যন্ত চালাক ও সুচতুর হতে হবে । কারণ বহমান বস্তু থেকে মুনাফা অর্জন করা সহজ কথা নয় । এ কারণেই জনৈক বুযুর্গ বরফ বিক্রেতার দোকানে গিয়ে সূরা আসরের যথার্থ তাফসীর বুঝতে সক্ষম হয়েছিলেন । তিনি দেখলেন, দোকানদার সামান্য উদাসীন হলেই তার পুঁজি পানি হয়ে বিনষ্ট হয়ে যাবে । এ কারণেই আয়াতে কালের শপথ করে মানুষের মনোযোগ আকৃষ্ট করা হয়েছে যে, সে যেন ক্ষতির কবল থেকে আত্মরক্ষার্থে বস্তু চতুষ্টয় সম্বলিত ব্যবস্থাপত্র ব্যবহারে সামান্যও গাফিল না হয়, বয়সের প্রতিটি মুহূর্তকে যেন সঠিকভাবে কাজে লাগায় এবং চার প্রকার কাজে নিজেকে সদা নিয়োজিত রাখে । কালের শপথের আরও একটি সম্পর্ক এরূপ হতে পারে যে, যার শপথ করা হয়, সে একদিক দিয়ে সেই বিষয়ের সাক্ষী হয়ে থাকে । কালও এমন বিষয় যে, কেউ যদি এর ইতিহাস এবং এর জাতিসমূহের উত্থান-পতন সম্পর্কিত ঘটনাবলির প্রতি দৃষ্টিপাত করে, তবে সে অবশ্যই এ বিশ্বাসে উপনীত হবে যে, উপরিউক্ত চারটি কাজের মধ্যেই মানুষের সাফল্য সীমিত | যে এগুলোকে বিসর্জন দেয়, সে ক্ষতিগ্রস্ত । জগতের ইতিহাস এর সাক্ষী । অতঃপর এই চারটি বিষয়ের ব্যাখ্যা লক্ষ্য করুন ঈমান ও সৎ কর্ম-আত্মাসংশোধন সম্পর্কিত এ দু'টি বিষয়ের ব্যাখ্যা নিষ্প্রয়োজন । তবে সত্যের উপদেশ ও সবরের উপদেশ এ দু'টি বিষয়ের উদ্দেশ্য কি, তা অবশ্যই প্রণিধানযোগ্য । ৫৮1৫ শব্দটি ৮০ থেকে উদ্ভূত । কাউকে বলিষ্ঠ ভঙ্গিতে উপদেশ দেওয়া ও সৎ কাজের জোর তাকীদ করার নাম অর্সিয়ত । এ কারণেই মরণোনুখ ব্যক্তি পরবর্তীকালের জন্য যেসব নির্দেশ দেয়, তাকেও অসিয়ত বলা হয়। উপরিউক্ত দু'রকম উপদেশ প্রকৃতপক্ষে এই অসিয়তেরই দু'টি অধ্যায়। প্রথম অধ্যায় সত্যের উপদেশ এবং দ্বিতীয় অধ্যায় সবরের উপদেশ । এখন এ দুটি শব্দের কয়েক রকম অর্থ হতে পারে-এক. সত্যের অর্থ বিশুদ্ধ বিশ্বাস ও সৎ কর্মের সমষ্টি । আর সবরের অর্থ যাবতীয় গোনাহের কাজ থেকে বেঁচে থাকা । অতএব প্রথম শব্দের সারমর্ম হলো “আমর বিল মারফ' তথা সৎ কাজের আদেশ করা এবং দ্বিতীয় শব্দের সারমর্ম হলো 'নাহী আনিল মুনকার" তথা মন্দ কাজে নিষেধ করা । এখন সমষ্টির সারমর্ম এই দাড়ায় যে, নিজে যে ঈমান ও সৎ কর্ম অবলম্বন করেছে, অপরকেও তার উপদেশ দেওয়া । দুই. সত্যের অর্থ বিশুদ্ধ বিশ্বাস ও সবরের অর্থ সৎ কাজ করা এবং মন্দ কাজ থেকে বেঁচে থাকা । কেননা সবরের আক্ষরিক অর্থ নিজেকে বাধা দেওয়া ও অনুবর্তী করা । এ অনুবর্তী করার মধ্যে সৎ কর্ম সম্পাদন এবং গোনাহ থেকে আত্মরক্ষা করা উভয়ই শামিল । হাফেজ ইবনে তাইমিয়া (র.) বলেন : দু'টি বিষয় মানুষকে ঈমান ও সৎ কর্ম অবলম্বন করতে স্বভাবত বাধা দেয়-এক. সন্দেহ ও সংশয় অর্থাৎ ঈমান ও সৎ কর্মের ব্যাপারে মানুষের মনে কিছু সন্দেহ সৃষ্টি হয়ে যাওয়া, যদ্দরুন বিশ্বাসই বিয্লি হয়ে যায় । বিশ্বাসে ত্রুটি ঢুকে পড়লে কর্ম ত্রুটিযুক্ত হওয়া স্বাভাবিক । দুই. খেয়ালখুশি, যা মানুষকে কোনো সময় সৎ কাজের প্রতি বিমুখ করে দেয় এবং কোনো সময় মন্দকাজে লিপ্ত করে দেয়; যদিও সে বিশ্বাসগতভাবে সৎ কাজ করা এবং মন্দ কাজ থেকে বেঁচে থাকাকে জরুরি মনে করে । অতএব, আলোচ্য আয়াতে সত্যের উপদেশ বলে সন্দেহ দূর করা এবং সবরের উপদেশ বলে খেয়ালখুশি ত্যাগ করে সৎ কাজ অবলম্বনের নির্দেশ দেওয়া বুঝানো হয়েছে। সংক্ষেপে সত্যের উপদেশ দেওয়ার অর্থ মুসলমানদের শিক্ষাগত সংশোধন করা এবং সবরের উপদেশ দেওয়ার অর্থ মুসলমানদের কর্মগত সংশোধন করা । মুক্তির জন্য নিজের কর্ম সংশোধিত হওয়াই যথেষ্ট নয়, অপরের চিন্তাও জরুরি : এ সূরায় মুসলমানদের প্রতি একটি বড় নির্দেশ এই যে, নিজেদের ধর্মকে কুরআন ও সুন্নাহর অনুসারী করে নেওয়া যতটুকু গুরুত্বপূর্ণ ও জরুরি, ততটুকুই জরুরি অন্য মুসলমানদেরকেও ঈমান ও সৎ কর্মের প্রতি আহ্বান করার সাধ্যমত চেষ্টা করা। নতুবা কেবল নিজেদের

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।