তাফসীরে আনওয়ারুল কুরআন পারা 30
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

১৬৯৮০০০১৯৯১ ১৯০৯০৯১১- নর লিডডে...15 55 চুলা সামুর পারা চিন্তা-গবেষণা করলে এই হেদায়েতের জন্য যথেষ্ট । মোটকথা, আল্লাহ এতে মানব জীবনে সাফল্য ও ব্যর্থতার চার দফা মূলনীতি উপস্থাপন করেছেন । ১, ঈমান ২. নেক আমল, ৩. সত্যের পারস্পরিক উপদেশ, ৪. ধৈর্যের পারস্পরিক নসিহত | এ চার দফা মূলনীতি. হতে যারা সরে পড়বে তাদের ধ্বংস ইহকালে ও পরকালে অনিবার্ধ | সে ধ্বংস ও ক্ষতি হতে কেউই উদ্ধার পাবে না কাত ধারাটি ্াযেসাচাপিনিনিক টাল ৪ আল । রিনা শানে নুযুল : ০০ সত সিন অজ পর যখন হযরত আবূ বকর (রা.) ইসলাম গ্রহণ করেন, তখন একদা সে এসে বলতে থাকে যে, হে আবূ বকর, তোমার কি হলো যে, তোমার ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে । তুমি কোন ধ্যানে নিমগ্ন হলে যার ফলে তোমার দ্বীন ও দুনিয়া উভয়ই বিনষ্ট হয়ে যাচ্ছে । তুমি দেখছি একেবারে কপর্দক শূন্য হয়ে যাচ্ছ । হযরত আবূ বকর (রা.) তখন উত্তর দেন যে, হে নির্বোধ! যে ব্যক্তি আল্লাহ পাক ও তার রাসূলের গোলাম বনে যায় সে ক্ষতিগ্রস্ত নয় । বরং প্রকৃত ক্ষতিগ্রস্ত তো সেই ব্যক্তি যে, আখেরাতের চিন্তা বাদ দিয়ে কেবল দুনিয়ার উন্নতির চিন্তায় মশগুল রয়েছে । আর সে জন্যেই তার সকল সময় ব্যয় করে দিচ্ছে । সে প্রেক্ষিতেই হযরত আবূ বকর (রা.)-এর শানে এই সূরা অবতীর্ণ হয় । _[তাফসীরে আজীজী : ২৭৪] সূরা আসরের বিশেষ ফজিলত : হযরত ওবায়দুল্লাহ ইবনে হিসন (রা.) বলেন : রাসূলুল্লাহ গু -এর সাহাবীগণের মধ্যে দু'ব্যক্তি ছিল, তারা পরস্পর মিলে একজন অন্যজনকে সূরা আসর পাঠ করে না শুনানো পর্যন্ত বিচ্ছিন্ন হতেন না। _(তাবারানী) ইমাম শাফেয়ী রে.) বলেন : যদি মানুষ কেবল এ সুরাটি সম্পর্কেই চিন্তা করত, তবে এটাই তাদের জন্য যথেষ্ট ছিল । _[ইবনে কাছীর] সুরা আসর কুরআন পাকের একটি সংক্ষিপ্ত সূরা, কিন্তু এমন অর্থপূর্ণ সূরা যে, ইমাম শাফেয়ী র.)-এর ভাষায় মানুষ এ সুরাটিকেই চিন্তা-ভাবনা সহকারে পাঠ করলে তাদের ইহকাল ও পরকালের সংশোধনের জন্য যথেষ্ট হয়ে যায় । এ সূরায় আল্লাহ তা'আলা যুগের কসম করে বলেছেন যে, মানবজাতি অত্যন্ত ক্ষতিগ্রস্ত এবং এই ক্ষতির কবল থেকে কেবল তারাই মুক্ত, যারা চারটি বিষয় নিষ্ঠার সাথে পালন করে-ঈমান, সৎ কর্ম, অপরকে সত্যের উপদেশ এবং সবরের উপদেশ দেয় । দীন ও দুনিয়ার ক্ষতি থেকে রক্ষা পাওয়ার এবং মহা উপকার লাভ করার চার বিষয় সম্বলিত এ ব্যবস্থাপত্রের প্রথম দু'টি বিষয় আত্মসংশোধন সম্পর্কিত এবং দ্বিতীয় দু'টি বিষয় মুসলমানদের হেদায়ত ও সংশোধন সম্পর্কিত । প্রথম প্রণিধানযোগ্য বিষয় এই যে, এ বিষয়বস্তুর সাথে যুগের কি সম্পর্ক, যার কসম করা হয়েছে? কসম ও কসমের জবাবের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকা বাঞ্কুনীয় ৷ অধিকাংশ তাফসীরবিদ বলেন : মানুষের সব কর্ম, গতিবিধি, উঠাবসা ইত্যাদি সব যুগের মধ্যেই সংঘটিত হয় । সূরায় যে সব কর্মের নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলোও এই যুগকালেরই দিবারাত্রিতে সংঘটিত হবে । এরই প্রেক্ষিতে যুগের শপথ করা হয়েছে । মানবজাতির ক্ষতিগ্রস্ততায় যুগ ও কালের প্রভাব কি? চিন্তা করলে দেখা যায়, আয়ুষ্কালের সাল, মাস, সপ্তাহ, দিবারাত্র বরং ঘণ্টা ও মিনিটই মানুষের একমাত্র পুঁজি, যার সাহায্যে সে ইহকাল ও পরকালের বিরাট এবং বিস্ময়কর মুনাফাও অর্জন করতে পারে এবং ভ্রান্ত পথে চললে এটাই তার জন্য বিপজ্জনকও হয়ে যেতে পারে । জনৈক আলিম বলেন : 474 4১৩35063548 লিল ৫ ৫৫ সির চির অর্থাৎ তোমার জীবন কতিপয় গুণাগুন্তি শ্বাস-পরশ্বাসের নাম । যখন একটি শ্বাস অতিবাহিত হয়ে যায়, তখন তোমার বয়সের একটি অংশ-হ্থাস পায় । আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তার আয়ুষ্কালের অমূল্য পুঁজি দিয়ে একটি ব্যবসায়ে নিয়োজিত করে দিয়েছেন, যাতে সে বিবেক-বুদ্ধি খাটিয়ে এ পুঁজিকে খাঁটি লাভদায়ক কাজে লাগাতে পারে । যদি সে লাভদায়ক কাজে এ পুঁজিকে বিনিয়োগ করে, তবে মুনাফার কোনো অন্ত থাকে না । পক্ষান্তরে যদি সে এই পুঁজি কোনো ক্ষতিকর কাজে ব্যবহার করে, তবে মুনাফা দূরের কথা, পুঁজিই বিনষ্ট হয়ে যায় । অতঃপর কেবল মুনাফা ও পুঁজি বিনষ্ট হয়েই ব্যাপার শেষ হয়ে যায় না বরং তার উপর শত শত অপরাধের শাস্তি আরোপিত হয় । কেউ যদি এ পুঁজিকে লাভজনক অথবা ক্ষতিকর কোনো কাজেই ব্যবহার না করে, তবে এ ক্ষতি তো অবশ্যস্তাবী যে, তার মুনাফা ও পুঁজি উভয়ই বিনষ্ট হলো । এটা নিছক কবিসুলভ কল্পনাই নয়, বরং এক হাদীসেও এর সমর্থন পাওয়া যায় । রাসূলুল্লাহ ঞ্ল্ঃই বলেন :

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।