তাফসীরে আনওয়ারুল কুরআন পারা 30
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

এ পবিত্র রাতে তাকদীর সংক্রান্ত সব ফয়সালা লিপিবদ্ধ করা হয়। অধিকাংশ -এর অর্থ শবে-কদরই | কেউ কেউ এর অর্থ নিয়েছেন মধ্য শাবানের রাত্রি অর্থাৎ শবে-বরাত। তীরা বলেন যে, তাকদীর সংক্রান্ত বিষয়াদি প্রাথমিক ও সংরক্ষিত ফয়সালা শবে বরাতের হয়ে যায় অতঃপর তার বিশদ বিবরণ শবে-কদরে লিপিবদ্ধ হয় । হযরত ইবনে আব্বাস (রা.)-এর উক্তিতে এর সমর্থন পাওয়া যায় । বগভীর রেওয়ায়েতে তিনি বলেন, আল্লাহ তা'আলা সারা বছরের তাকদীর সংক্রান্ত বিষয়াদির ফয়সালা শবে-বরাতে সম্পর করেনঃ অতঃপর শাবে-কদরে এসব ফয়সালা সংশ্লিষ্ট ফেরেশতাগণের কাছে সোপর্দ করা হয়। -মোযহারী) পূর্বেই বলা হয়েছে যে, এ রাত্রিতে তাকদীর সংক্রান্ত বিষয়াদি নিষ্পনন হওয়ার অর্থ এ বছর যেসব বিষয় প্রয়োগ করা হবে সেগুলো লওহে মাহফুজ থেকে নকল করে ফেরেশতাগণের কাছে সোপর্দ করা । নতুবা আসল বিধিলিপি আদিকালেই লিখিত হয়ে গেছে। শবে-কদর কোন রাত্রি ; কুরআন পাকের সুস্পষ্ট বর্ণনা দ্বারা একথা প্রমাণিত হয় যে, শবে-কদর রমজান মাসে কিন্তু সঠিক তারিখ সম্পর্কে আলিমগণের বিভিন্ন উক্তি রয়েছে যা সংখ্যায় চল্লিশ পর্যন্ত পৌছে তাফসীরে মাযহারীতে আছে এসব উক্তির নির্ভুল তথ্য এই যে, শবে-কদর রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে আসে কিন্তু এরও কোনো তারিখ নির্দস নেই বরং যে কোনো রাত্রিতে হতে পারে । প্রত্যেক রমজানে তা পরিবর্তিতও হয় । সহীহ্‌ হাদীসদৃষ্টে এই দশ দিনের বেজোড় রাত্রিগুলোতে শবে-কদর হওয়ার সন্তাবনা অধিক। যদি শবে-কদরকে রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে ঘূর্ণায়মান এবং প্রতি রমজানে পরিবর্তনশীল মেনে নেওয়া যায়, তবে শবে-কদরের দিন তারিখ সম্পর্কিত হাদীসসমূহের মধ্যে কোনো বিরোধ অবশিষ্ট থাকে না । তাই অধিকাংশ ইমাম এ মতই পোষণ করেন । তবে ইমাম শাফেরী (র.)-এর এক উক্তি এই যে, শবে-কদর নির্দিষ্ট দিনেই হয়ে থাকে । [ইবনে কাছীর] উট হাহ বুখারীর এক রেওয়ায়েত রাসুল বলেন 5:29 ৬* ৮৯1০ ৫20০১:26:04248 থা রর্নের শেন দশকে শবে-কদর অস্বেষণ কর । সহীহ মুসলিমের রেওয়ায়েতে আছে : (65 531 (241৫ অর্থাৎ শেষ দশকের বেজোড় রাব্রিগুলোতে তালাশ কর । -[মাযহারী] ও শবে-কদরের কতক ফজিলত ও তাঁর বিশেষ দোয়া : এ রাত্রির সর্ববৃহৎ ফজিলত তো আয়াতেই বর্ণিত হয়েছে যে, এক রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষা | এক হাজার মাসে তিরাশি বছরের কিছু বেশি হয়। এই শ্রেষ্ঠত্ব কতগুণ, তার কোনো সীমা নেই । অতএব দ্বিগুণ, ব্িগুণ দশ গুণ, শতগুণ সবই হতে পারে। বুখারী ও মুসলিমের এক রেওয়ায়েতে রাসূলুল্লাহ গু বলেন : যে ব্যক্তি শবেকদরে ইবাদতে দডায়মান থাকে, তার অতীত সব গোনাহ মাফ হয়ে যায়। হযরত ইবনে আব্বাস (রা.)-এর রেওয়ায়েতে রাসূলুল্লাহ গ্্₹পঈ বলেন : শবে-কদরে সিদরাতুলযুস্তাহায় অবস্থানকারী সব ফেরেশতা হযরত জিবরাঈলের সাথে দুনিয়াতে অবতরণ করে এবং মদ্যপায়ী ও শুকরের মাংস ভক্ষণকারী ব্যতীত প্রত্যেক মু'মিন পুরুষ ও নারীকে সালাম করে । অন্য এক হাদীসে রাসূলে কারীম কী বলেন : যে বক্তি শবে-কদরের কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত থাকে, সে সম্পূর্ণই বঞ্চিত ও হতভাগ্য । শবে-কদরে কেউ কেউ বিশেষ নৃরও প্রত্যক্ষ করেন। কিন্তু এটা সবাই লাভ করতে পারে লা এবং শবে- কদরের বরকত ও ছওয়াব হাসিল হওয়ার ব্যাপারে এরূপ দেখার কোনো দখলও নেই । কাজেই এর পেছনে পড়া উচিত নয় । হযরত আয়েশা (রা-) একবার রাসূলুল্লাহ জু -কে জিজ্ঞেস করলেন : যদি আমি শবে-কদর পাই, কি দোয়া পাঠ করব? উতল্পিত হদি কলা (০০ পরত এটি পা পা 2 ০ উত্তরে তিনি বললেন : এ দোয়া করো : ০: 4০ ৯:-| ১ £42 481 ৫411 হে আল্লাহ্‌ আপনি অত্যান্ত ক্ষমতাশীল | ক্ষমা আপনার,পছন্দনীয়। অতএব আমার গোনাহসমূহ ক্ষমা করুন । [কুরতুবী] ১২৪1২125561 (5 এ আয়াত থেকে পরিষ্কার জানা যায় যে, কুরআন পাক শবে-কদরে অবতীর্ণ হয়েছে । এর এক অর্থ এও হতে পারে যে, সমগ কুরআন লওহে-মাহফুজ থেকে শবে-কদরে অবতীর্ণ করা হয়েছে, অতঃপর হযরত জিবরাঈল (আ.) একে ধীরে ধীরে তেইশ বছর ধরে রাসূলুলাহ ধু -এর কাছে পৌছাতে থাকেন। দ্বিতীয় এই হতে পারে যে, এ রাতে কয়েকটি আয়াত অবতরণের মাধ্যমে সূচনা হয়ে যায় । এরপর অবশিষ্ট কুরআন পরবর্তী সময়ে ধাপে ধাপে অবতীর্ণ হয়। সমস্ত এশী কিতাব রমজানেই অবতীর্ণ হয়েছে : হযরত আবূ যর গিফরী (রো.) বর্ণিত রেওয়ায়েতে রাসূলুল্লাহ ১১ বলেন : হযরত ইবরাহীম (আ.)-এর সহীফাসমূহ ওরা রমজানে, তাওরাত ৬ই রমজানে, ইনজীল ১৩ই রমজানে এবং যাবৃর ১৮ই রমজানে অবতীর্ণ হয়েছে কুরআন পাক ২০শে রমজানুল-মুবারকে নাজিল হয়েছে । -[মাযহারী] |

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।