তাফসীরে আনওয়ারুল কুরআন পারা 30
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

সূরটির নামকরণের কারণ : ১ শব্দের ধাতুগত অর্থ : পরিমাণ নির্ধারণ ও ভাগ্য নিয়ন্ত্রণ । এ মূলধাতু হতেই তাকদীর বা ভাগ্য শব্দের উৎপত্তি হয়েছে । এর অর্থ সম্মান, গৌরব ও মহিমা । আলোচ্য সূরার প্রথম আয়াতের “কদর' শব্দ হতেই সূরার নামকরণ করা হয়েছে । এতে ৫টি আয়াত, ৩০টি বাক্য এবং ১২১টি অক্ষর রয়েছে । অবতীর্ণ হওয়ার সময়কাল : এ সূরাটি মাক্কী না মাদানী এ ব্যাপারে মতভেদ রয়েছে । ক আবুল হাইয়্যান তার €-:1 521 নামক গ্রন্থে বলেছেন যে, অধিকাংশ বিশেষজ্ঞের মতে এ সূরাটি মাদানী । খ. পক্ষান্তরে আল্লামা আল-মাওয়ারদী (র.) বলেন, অধিকাংশ কুরআন বিশারদের মতে তা মাক্কী সূরা । ইমাম সুযূতী (র.) আল-ইতকান গ্রন্থে এটাই লিখেছেন । সুরাটির বিষয়বস্তু : কুরআন মাজীদের মর্যাদা, মূল্য ও গুরুত্ব বুঝানোই সূরাটির মূল বিষয়বস্তু । এ সূরায় আল্লাহ তা' আলা সর্বপ্রথম বলেছেন : আমিই এ কিতাব নাজিল করেছি । অর্থাৎ তা মুহাম্মদ গ্রু্ -এর নিজস্ব কোনো রচনা নয়; বরং তা আমারই নাজিল করা কিতাব । আমি এ কিতাব কদরের রাত্রে নাজিল করেছি । তা বড়ই সম্মান ও মর্যাদার রাত । পরে এ কথার ব্যাখ্যা করে স্বয়ং আল্লাহ তা'আলা বলেছেন : এটা হাজার মাসের তুলনায়ও অধিক উত্তম রাত। সূরার শেষভাগে বলা হয়েছে, এ রাতে ফেরেশতা ও রূহ জিবরাঈল (আ.) আল্লাহর অনুমতিক্রমে সব রকমের আদেশ-নির্দেশ নিয়ে অবতীর্ণ হয়ে থাকে । আর সন্ধ্যা হতে সকাল পর্যন্ত তা এক পরিপূর্ণ শান্তির রাত হয়ে থাকে । অর্থাৎ এ রাতে কোনোরূপ অশুভ বিষয়ের স্থান হতে পারে না। কেননা আল্লাহ তা'আলার ফয়সালাই যে মানবতার কল্যাণের জন্য হয়ে থাকে, তাতে কোনো সন্দেহ নেই । এমনকি, কোনো জাতিকে ধবংস করে দেওয়ার ফয়সালা হলেও তা অবশ্যই গোটা মানবতার কল্যাণের জন্যই হয়ে থাকে ৷ এ রাতে হযরত জিবরাঈল (আ.) ও অন্যান্য ফেরেশতাগণ পৃথিবীতে অবতীর্ণ হয়ে মু্তাকী মুসলমানদের গৃহে গমন করে প্রত্যেক নর-নারীকে আল্লাহ তা'আলার পক্ষ হতে সালাম ও শান্তির বাণী জ্ঞাপন করেন । ্‌ শানে নুযুল : ইবনে আবী হাতেম (রা.)-এর রেওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ গ্রস্্ একবার বনী ইসরাঈলের জনৈক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন । সে এক হাজার মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল থাকে এবং কখনো অস্ত্র সংবরণ করেনি । মুসলমানগণ এ কথা শুনে বিস্মিত হলে এ সূরা কদর অবতীর্ণ হয় । এতে উম্মতের জন্য শুধু এক রাত্রির ইবাদতই সে মুজাহিদের এক হাজার মাসের ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ প্রতিপন্ন করা হয়েছে। ইবনে জরীর (র.) অপর একটি ঘটনা এভাবে উল্লেখ করেছেন যে, বনী ইসরাইলের জনৈক ইবাদতকারী ব্যক্তি সমস্ত রাত্রি ইবাদতে মশগুল থাকত ও সকাল হতেই জিহাদের জন্য বের হয়ে যেত এবং সারাদিন জিহাদে লিপ্ত থাকত । সে এক হাজার মাস এভাবে কাটিয়ে দেয় । এর পরিপ্রেক্ষিতেই আল্লাহ তা*আলা সূরা-কদর নাজিল করে এ উম্মতের শে্ত্ প্রমাণ করেছেন । এ থেকে আরো প্রতীয়মান হয় যে, শবে-কদর উম্মতে মুহাম্মদীরই বৈশিষ্ট্য ৷ _[মাযহারী] ইবনে কাছীর ইমাম মালিক (র.)-এর এই উক্তি বর্ণনা করেছেন । শাফেয়ী মাযহাবের কেউ কেউ একে অধিকাংশের মাযহাব বলেছেন । খাত্তাবী এর উপর ইজমা দাবি করেছেন । কিন্তু কোনো কোনো হাদীসবিদ এ ব্যাপারে ভিন্নমত ব্যক্ত করেছেন । লায়লাতুল কদরের অর্থ : কদরের এক অর্থ মাহাত্য ও সম্মান । কেউ কেউ এ স্থলে এ অর্থই নিয়েছেন । এর মাহাত্য ও সম্মানের কারণে একে 'লায়লাতুল কদর' তথা মহিমান্বিত রাত বলা হয় । আবু বকর ওয়াররাক বলেন : এ রাত্রিকে লায়লাতুল কদর বলার কারণ এই যে, কর্মহীনতার কারণে এর পূর্বে যার কোনো সম্মান ও মূল্য থাকে না, সে এই রাত্রিতে তওবা ইস্তেগফার ও ইবাদতের মাধ্যমে সম্মানিত ও মহিমান্থিত হয়ে যায় । কদরের আরেক অর্থ তকদীর এবং আদেশও হয়ে থাকে । এ রাত্রিতে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদির পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাগণকে লিখে দেওয়া হয়, এমনকি, এ বছর কে হজ করবে, তাও লিখে দেওয়া হয় । হযরত ইবনে আব্বাস (রা.)-এর উক্তি অনুযায়ী চারজন ফেরেশতাকে এসব কাজ সোপর্দ করা হয় । তারা হলেন-ইসরাফীল, মীকাঈল, আজরাঈল ও জিবরাঈল (আ.)। [কুরতুবী]

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।