ও লিখন বিদ্যা শিক্ষা করত, কিন্তু রাসূলুল্লাহ হু -কে তা শিক্ষা করারও সুযোগ দেওয়া হয়নি । এহেন প্রতিকূল পরিবেশে জন্মগ্রহণকারী ব্যক্তির কাছ থেকে কে জ্ঞান-বিজ্ঞান ও উন্নত চরিত্র আশা করতে পারত? হঠাৎ আল্লাহ তাআলা তীকে নবুয়তের অলংকারে ভূষিত করলেন এবং জ্ঞান ও প্রজ্ঞার এক অশেষ ফক্মুধারা তার মুখ দিয়ে প্রবাহিত করে দিলেন । বিশুদ্ধতায় ও প্রাঞ্জলতায় আরবের বড় বড় কৰি ও অলংকারবিদও তীর কাছে হার মেনে যায় । এই প্রোজ্ভল মুজিযাটি স্বচক্ষে দেখে এ প্রত্যয় না করে উপায় নেই যে, তার এসব গুণ-গরিমা মানবীয় প্রচেষ্টা ও কর্মের ফলশ্রুতি নয় বরং আল্লাহ তাআলার অদৃশ্য দান । অংকন ও লিখন শিক্ষা না দেওয়ার মধ্যে এ রহস্যই নিহিত ছিল ৷ কুরতুবী] ২2405 ৫31৫2 পূর্বের আয়াতে ছিল কলমের সাহায্যে শিক্ষা দানের বর্ণনা । এ আয়াতে উল্লেখ করা হয়েছে যে, প্রকৃত শিক্ষাদাতা আল্লাহ তা'আলা তীর শিক্ষার মাধ্যম অসংখ্য, অগণিত- শুধু কলমের মধ্যেই সীমিত নয় । তাই বলা হয়ছে-আল্লাহ তা'আলা মানুষকে শিক্ষা দিয়েছেন, যা সে পূর্বে জানত না । এতে কলম অথবা অন্য কোনো উপায় উল্লেখ না করার মাঝে ইঙ্গিত রয়েছে যে, আল্লাহ তা“আলার এ শিক্ষা মানুষের জন্মাগ্ন থেকে অব্যাহত রয়েছে । তিনি মানুষকে প্রথমে বুদ্ধি দান করেন, যা জ্ঞান লাভের সর্ববৃহৎ উপায় । মানুষ বুদ্ধির সাহায্যে কোনো শিক্ষা ব্যতিরেকে অনেক কিছু শিখে নেয় । আল্লাহ তা'আলা মানুষের সামনে ও পিছনে স্বীয় অসীম কুদরতের বহু নিদর্শন রেখে দিয়েছেন । যাতে সে সেগুলো প্রত্যক্ষ করে তার সৃষ্টিকর্তাকে চিনতে পারে । এরপর ওহী ও ইলহামের মাধ্যমে অনেক বিষয়ের জ্ঞান মানুষকে দান করেছেন। এছাড়া আরও বহু বিষয়ের জ্ঞান মানুষের মস্তি্ক আপনা-আপনি জাগ্রত করে দিয়েছিলেন । এতে কোনো ভাষা অথবা কলমের সাহায্যে শিক্ষার দখল নেই। একটি চেতনাহীন শিশু জননীর গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার খাদ্যের কেন্দ্র অর্থাৎ জননীর স্তনযুগলকে চিনে নেয় । স্তন থেকে দুগ্ধ বের করার জন্য মুখ চেপে ধরার কৌশল তাকে কে শিক্ষা দেয় এবং দিতে পারে? আল্লাহ তা“আলা শিশুকে ক্রন্দন করার কৌশল জন্মলগ্ন থেকেই শিখিয়ে দেন। তার এই ক্রন্দন তার অনেক প্রয়োজন মেটানোর উপায় হয়ে থাকে । তাকে ক্রুন্দনরত দেখলে পিতামাতা তার কষ্টের কথা চিন্তা করে অস্থির হয়ে পড়েন। ক্ষুধা, তৃষ্ণা, উত্তাপ, শৈত্য ইত্যাদি অভাব ক্রন্দনের দ্বারাই বিদূরিত হয় । সদ্যপ্রসৃত শিশুকে এই ক্রন্দন কে শেখাতে পারত এবং কিভাবে শেখাত? এগুলো সবই আল্লাহ প্রদত্ত জ্ঞান, যা আল্লাহ তা“আলার প্রত্যেক প্রাণী বিশেষত মানুষের মস্তি সৃষ্টি করে দেন । এই জরুরি শিক্ষার পর মৌখিক শিক্ষা ও অন্তরগত শিক্ষার মাধ্যমে মানুষের জ্ঞানভাণ্ডার পাতা ও তাতো সমৃদ্ধ হতে থাকে । 4: 415 (যো সে জানত না) বলার বাহ্যত কোনো প্রয়োজন ছিল না! কারণ শিক্ষা স্বভাবত অজানা
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।