৭৩২ সূরা “আলাক : পারা- ৩০ (7 ঘা গভীরতা 1 শানে নুযুল : হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত আছে যে, নরাধম আবু জাহেল কা'বা গৃহে নামাজ আদায় করার জন্যে হযরত রাসূল প্রঘ্ট কে নিষেধ করে ছিল । সে সুবাদে সে একদা বলল, আমি যদি মুহাম্মদকে নামাজ আদায় করতে দেখি, তাহলে তার গণুদেশ ধুমড়ে মুচড়ে দিব । তখন তার প্রতি আশ্চর্যতা প্রকাশবোধক আঙ্গিকে আলোচ্য আয়াত আল্লাহ তা'আলা নাজিল করেন । -কুরতুবী ১১৫/২০, তাবারী ৬৪৭/১২] | (১৬১5) 25090 66 2৫8 শানে নুযূল : হযরত ইবনে আববাস (রা.) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী করীম গ্র্ই সালাত আদায় করছিলেন । এমন সময় আবূ জাহেল এসে বলল, আমি কি তোমাকে একাজ থেকে নিষেধ করিনি? আমি কি তোমাকে এ বিষয়ে নিষেধ করিনি? আমি কি তোমাকে এরূপ করতে নিষেধ করিনি? নবী করীম প্র সালাত শেষে ফিরে তাকালেন এবং শাসালেন । আবূ জাহেল বলল, তুমি অবশ্যই জানো আমার চেয়ে বেশি লোক এই শহরে আর কারো নেই । এ প্রসঙ্গে আল্লাহ পাক উক্ত আয়াত নাজিল করেন । হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, যদি সে তার পার্শচরদের আহ্বান করত, তবে অবশ্যই তাকে আল্লাহর ফেরেশতা পাকড়াও করত । -[তিরমিযি ২: ১৭২] ওহীর সূচনা ও সর্বপ্রথম ওহী : বুখারী, মুসলিম ও অন্যান্য নির্ভরযোগ্য রেওয়ায়েত থেকে প্রমাণিত রয়েছে এবং পূর্ববর্তী ও পরবর্তী অধিকাংশ আলিম এ বিষয়ে একমত যে, সূরা আলাক থেকেই ওহীর সূচনা হয় এবং এ সূরার প্রথম পাচটি আয়াত (৫ 4 পর্যন্ত) সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে। কেউ কেউ সূরা মুদ্দাস্সিরকে সর্বপ্রথম সূরা এবং কেউ কেউ সূরা ফাতিহাকে সর্বপ্রথম সূরা বলে অভিহিত করেছেন । ইমাম বগভী (র.) অধিকাংশ আলিমের মতকেই বিশুদ্ধ বলেছেন । সূরা মুদ্দাসসিরকে প্রথম সূরা বলার কারণ এই যে, সূরা আলাকের পাচ আয়াত নাজিল হওয়ার পর দীর্ঘকাল কুরআন অবতরণ বন্ধ থাকে, যাকে ওহীর বিরতিকাল বলা হয়ে থাকে-এই বিরতির কারণে রাসূলুল্লাহ গ্ু্ট ভীষণ মর্মবেদনা ও মানসিক অশাস্তির সম্মুখীন হন । এরপর একদিন হঠাৎ হযরত জিবরাঈল (আ.) সামনে আসেন এবং সূরা মুদ্দাস্সির অবতীর্ণ হয়। এ সময়ও ওহী অবতরণ এবং হযরত জিবরাঈলের সাথে সাক্ষাতের দরুন রাসূলুল্লাহ গ্রহ -এর মধ্যে সে পূর্বের মতোই ভাবান্তর দেখা দেয়, যা সূরা আলাকে অবতীর্ণ হওয়ার সময় দেখা দিয়েছিল । এভাবে বিরতিকালের পর সর্বপ্রথম সুরা মুদ্দাস্সিরের প্রাথমিক আয়াতসমূহ অবতীর্ণ হয় । ফলে একেও প্রথম সূরা আখ্যা দেওয়া যায় । সূরা ফাতিহাকে প্রথম সূরা বলার কারণ এই যে, পূর্ণ সূরা হিসাবে একত্রে সূরা ফাতিহাই সর্বপ্রথম অবতীর্ণ হয়। এর আগে কয়েকটি সূরার অংশবিশেষই অবতীর্ণ হয়েছিল । _(মাযহারী) বুখারী ও মুসলিমের একটি দীর্ঘ হাদীসে নবুয়ত ও ওহীর সূচনা সম্পর্কে উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রা.) বলেন : সর্বপ্রথম সত্য স্বপ্নের মাধ্যমে রাসূলুল্লাহ গ্্ -এর প্রতি ওহীর সুচনা হয় । তিনি স্বপ্নে যা দেখতেন, বাস্তবে হুবহু তাই সংঘটিত হতো এবং তাতে কোনোরপ ব্যাখ্যার প্রয়োজন থাকত না । স্বপ্নে দেখা ঘটনা দিবালোকের মতো সামনে এসে যেত । এরপর রাসূলুল্লাহ প্র -এর মধ্যে নির্জনতার ও একান্তে ইবাদত করার প্রবল ঝৌক সৃষ্টি হয়। এজন্য তিনি হেরা গিরিগুহাকে ছন্দ করে নেন (এ গুহাটি মক্কার কবরস্থান জান্নাতুল মুয়াল্লা থেকে একটু সামনে জাবালে নূর নামক পাহাড়ে অবস্থিত । এর শৃঙ্গ দূর থেকে দৃষ্টিগোচর হয়) । হযরত আয়েশা (রা.) বলেন : তিনি এ গুহায় রাত্রিতে গমন করতেন এবং ইবাদত করতেন । পরিবার পরিজনের খবরাখবর নেওয়ার বিশেষ প্রয়োজন দেখা না দিলে তিনি সেখানেই অবস্থান করতেন এবং প্রয়োজনীয় পাথেয় সঙ্গে নিয়ে যেতেন । পাথেয় শেষ হয়ে গেল তিনি পত্মী হযরত খাদীজা (রা.)-এর কাছে ফিরে আসতেন এবং আরও কিছুদিনের পাথেয় নিয়ে গুহায় গমন করতেন । এমনিভাবে গুহায় অবস্থানকালে হঠাৎ একদিন তার কাছে ওহী আগমন করে । হেরা গুহায় নির্জনবাসের সময়কাল সম্পর্কে মতভেদ রয়েছে । বুখারী ও মুসলিমের রেওয়ায়েতে আছে যে, তিনি পূর্ণ রমজান মাস এ গুহায় অবস্থান করেন । ইবনে ইসহাক ও যরকানী (র.) বলেন : এর চেয়ে বেশি সময় অবস্থান করার প্রমাণ কোনো রেওয়ায়েতে নেই । ওহী অবতরণের পূর্বে নামাজ ইত্যাদি ইবাদতের অস্তিত্ব ছিল না । সুতরাং হেরা গুহায় রাসূলুল্লাহ প্র্ট কিভাবে ইবাদত করতেন সে সম্পর্কে কোনো কোনো আলিম বলেন : তিনি হযরত নৃহ, ইবরাহীম ও ঈসা (আ.)-এর শরিয়ত অনুসরণ করে ইবাদত করতেন । কিন্তু কোনো রেওয়ায়েতে এর প্রমাণ নেই এবং তিনি নিরক্ষর ছিলেন বিধায় একে বিশুদ্ধও মেনে নেওয়া যায় না । বরং বাহ্যত বোঝা যায় যে, তখন জনকোলাহল থেকে একান্তে গমন এবং আল্লাহ তা'আলার বিশেষ ধ্যানে মগ্ন হওয়াই ছিল তার ইবাদত | -[মাযহারী]
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।