ই ইইউ ওওরও চর ডড৬৬৮৩কও তক উতর ০39৩৬৩৩৪৬৩৪ ৪৪৩৩৬৩৪৪৪৪৪৬৩৬০৬ /2৯৫০১৫৯৫১০/০ ] শার্লি ৫5 কি 23) ৮. 204 আল্লাহই কি নন /:১:০০)/৫০: সমস্ত বিচারক অপেক্ষা শ্রেষ্ঠ বিচারক | সূরাটির নামকরণের কারণ : ০331 অর্থ : আনজীর, ডুমুর বা এরূপ ফল বিশেষ । কেউ কেউ একে পর্বত.প্রাস্তর অথবা মসজিদ বিশেষের নাম বলে উল্লেখ করেছেন । আলোচ্য সূরার প্রথম শব্দ “ত্বীন' হতে নামকরণ করা হয়েছে । এতে ৮টি আয়াত, ৩৪টি বাক্য এবং ১৫৯টি অক্ষর রয়েছে । সূরাটি অবতীর্ণ হওয়ার সময়কাল : হযরত কাতাদাহ রে.) বলেন, সূরাটি মাদানী । হযরত ইবনে আববাস (রা.) হতে দু'টি বর্ণনা রযেছে, একটিতে মকায় অপরটিতে মদীনায় অবতীর্ণ হওয়ার কথা উল্লিখিত হয়েছে; কিন্তু বেশির ভাগ বিশেষজ্ঞ এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, বলে মত প্রকাশ করেছেন । এটা মাক্কী সূরা হওয়ার সুস্পষ্ট ও অকাট্য প্রমাণ হলো, এতে মক্কা শরীফ সম্পর্কে ১৬:| ১111 (এ শান্তির শহর) শব্দ কয়টি ব্যবহৃত হয়েছে । এটা যদি মদীনায় অবতীর্ণ হতো, নিশ্চয় মক্কা শহরকে “এ শহর' বলা হতো না। এ ছাড়া সূরাটির মূলবক্তব্য ও বিষয়বন্ত নিয়ে একটু চিন্তা করলেও মনে হয়, তা মক্কা শরীফে নবুয়তের প্রাথমিক পর্যায়ে নাজিল হয়েছে। মক্কায় অবতীর্ণ সূরাসমূহের যে বাচনভঙ্গি, সংক্ষিপ্ত আয়াত ও মর্মস্পশী বর্ণনা ধারা, তা এতে পুরাপুরি বর্তমান । পরকালে শুভ কর্মফল ও শাস্তি অপরিহার্য এবং অতীব যুক্তিসঙ্গত, এ কথাই এতে বুঝানো হয়েছে । সূরটির বিষয়বস্তু : এ সূরাটি সর্বসম্মত মতে মক্কা শরীফে অবতীর্ণ হয় । এতে ইহুদি, ধ্িস্টান ও ইসলাম-এ তিনটি প্রধান ধর্ম এবং এর জগছিখ্যাত প্রবর্তকন্রয়ের ধর্ম ও কর্মের বিকাশ স্থাপনের শপথ করে মানবের উৎপত্তি ও পরিণতির বিষয় বিবৃত করা হয়েছে। ভালো কাজের ভালো ফল এবং মন্দ কাজের শাস্তি প্রমাণই এর বিষয়বস্তু । এ কথা প্রমাণের জন্যই নবী-রাসূলগণের অস্তযদয়ের স্থানসমূহের নামে শপথ করে বলা হয়েছে যে, আল্লাহ মানুষকে অতি উত্তম আকৃতি বিশিষ্ট ও সুঠাম করে সৃষ্টি করেছেন । নবুয়তের ন্যায় উচ্চতম মর্যাদার ধারক লোক এই মানুষের মধ্যেই সৃষ্টি করেছেন । এরপর বলা হয়েছে- মানুষ দু" প্রকার- ১. যারা অতি উত্তম মান ও কাঠামোতে সৃষ্টি হওয়ার পর খারাপ কাজের দিকে ঝুঁকে পড়ে এবং নৈতিক অধঃপতনের এত নিয়স্তরে পৌছে, যে পর্যস্ত অন্য কোনো সৃষ্টি যেতে পারে না। ২. যারা ঈমান ও নেক আমলের পথ অবলম্বন করে এ পতন হতে রক্ষা পেয়ে যায় এবং উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত থাকে । মানব সমাজের সর্বত্র ও সর্বদাই এ দু" প্রকারের বাস্তবতার কোনো ব্যতিক্রম দেখা যায় না। সূরার শেষভাগে উপরিউক্ত বাস্তবতার উপর ভিত্তি করে বলা হয়েছে- মানুষের মাঝে যখন এ দু ধরনের পরস্পর বিরোধী স্বভাবের মানুষ বর্তমান দেখা যায়, তখন কর্মফলকে অস্বীকার করা যেতে পারে না। অধঃপতনে পতিত লোকদেরকে কোনো শাস্তি এবং উচচ মর্যাদায় প্রতিষ্ঠিত লোকদেরকে কোনো পুরস্কার যদি না-ই দেওয়া হয়, তাহলে আল্লাহর আদালতে বে-ইনসাফী ও অবিচার প্রমাণিত হয় । অথচ আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক | অতএব, এ ব্যাপার নিঃসন্দেহ যে, মহাবিচারক আল্লাহ অধঃপতিতদেরকে চরম শাস্তি দিবেন এবং ঈমান ও কর্ম দ্বারা উন্নত মর্যাদার অধিকারীদেরকে যারপরনাই পুরস্কার দান করবেন। এনা & দুর 23048 শানে নুযূল : হযরত ইবনে আববাস রো.) এ আয়াত সম্পর্কে বর্ণনা করেন যে, কিছু লোক এমন ছিল যারা শেষ বয়সে উপনীত হয়ে যাওয়ার কারণে তাদের জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছিল । তখন তাদের জ্ঞান-বুদ্ধি লোপ পাওয়ার সময়কালের কৃতকর্মের ব্যাপারে জিজ্ঞেস করা হলে আল্লাহ তা'আলা আলোচ্য আয়াত নাজিল করে একথার জানানদেন যে, আল্লাহ পাক তাদের সেই কৃতকর্মের প্রতিদান দিবেন যা তারা বুদ্ধি বিলুপ্ত হওয়ার পূর্বে করেছিল ৷ _[কানযুন নুকুল : ১০৯]
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।