তাফসীরে আনওয়ারুল কুরআন পারা 30
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

45 (511 £ এখানে 311 বলে মানব পিতা হযরত আদম (আ.) আর (12 বলে বনী-আদমকে বোঝানো হয়েছে এভাবে এতে হযরত আদম (আ.) ও দুনিয়ার আদি থেকে অন্ত পর্যন্ত সব বনী-আদমের শপথ করা হয়েছে । অতঃপর শপথের জবাবে বলা হয়েছে : / ১:২৫ ০৪ ১৮০53 15515 385 354 -এর শাব্দিক অর্থ শ্রম ও কষ্ট । অর্থাৎ মানুষ সৃষ্টিগতভাবে আজীবন শ্রম ও কষ্টের মধ্যে থাকে । হযরত ইবনে আববাস (রা-) বলেন : মানুষ গর্ভাশয়ে আবদ্ধ থাকে; জন্মে শ্রম ও কষ্ট স্বীকার করে, এরপর আসে জননীর দুগ্ধ পান করার ও তা ছাড়ানোর শ্রম । অতঃপর জীবিকা ও জীবনোপকরণ সংহের কষ্ট, বার্ধক্যের কষ্ট, মৃত্যু, কৰর ও হাশর এবং তাতে আল্লাহর সামনে জবাবদিহি, প্রতিদান ও শাস্তি- এসমুদয় শ্রমের বিভিন্ন পর্যায়, যা মানুষের উপর দিয়ে অতিবাহিত হয় । এ শ্রম ও কষ্ট শুধু মানুষেরই বিশেষ বৈশিষ্ট্য নয়, অন্যান্য জীব-জানোয়ারও এতে শরিক রয়েছে। কিন্তু এখানে মানুষের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ এই যে, প্রথমত মানুষ সব জীব-জানোয়ার অপেক্ষা অধিক চেতনা ও উপলব্ধির অধিকারী । পরিশ্রমের কষ্ট চেতনাভেদে কম-বেশি হয়ে থাকে । দ্বিতীয়ত সর্বশেষ ও সর্ববৃহৎ শ্রম হচ্ছে হাশরের মাঠে পুনরুজ্জীবিত হয়ে সারা জীবনের কাজকর্মের হিসাব দেওয়া ৷ এটা অন্য জীব-জানোয়ারের বেলায় নেই। কোনো কোনো আলিম বলেন : মানুষের ন্যায় অন্য কোনো সৃষ্টজীব কষ্ট সহ্য করে না অথচ সে শরীর ও দেহাবয়বে অধিকাংশ জীবের তুলনায় দুর্বল । কিন্তু মানুষের মন্তিষ্ষশক্তি অত্যন্ত বেশি । একারণেই বিশেষভাবে মানুষের কথা উল্লেখ * করা হয়েছে। মক্কা মুকাররমা, আদম ও বনী-আদমের শপথ করে আল্লাহ তা'আলা এ সত্যটি বর্ণনা করেছেন যে, আমি মানুষকে কষ্ট ও শ্রমনির্ভরশীলরপেই সৃষ্টি করেছি। এটা এ বিষয়ের প্রমাণ যে, মানুষ আপনাআপনি সৃজিত হয়নি অথবা অন্য কোনো মানুষ তাকে জন্ম দেয়নি বরং তার সৃষ্টিকর্তা এক সর্বশক্তিমান, যিনি প্রত্যেক সৃষ্টজীবকে বিশেষ বিশেষ স্বভাব ও বিশেষ ক্রিয়াকর্মের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন । মানব-সৃষ্টিতে যদি মানবের কোনো প্রভাব থাকত, তবে সে নিজের জন্য কখনও এরপ শ্রম ও কষ্ট পছন্দ করত না । -কুরতুবী] কষ্ট স্বীকারে জন্য মানুষের প্রস্তুত থাকা উচিত : এ শপথ ও তার জবাবে মানুষকে বলা হয়েছে যে, তোমরা দুনিয়াতে অনাবিল সুখই কামনা কর এবং কোনো কষ্টের সম্মুখীন হতে চাও না, তোমাদেরই এই কামনা একটি দুঃস্বপ্ন, যা কোনোদিন বাস্তব রূপ লাভ করবে না । তাই দুনিয়াতে প্রত্যেকের দুঃখ-কষ্টের সম্মুখীন হওয়া অপরিহার্য । অতএব যখন: শ্রম ও কষ্ট করতেই হবে, তখন বুদ্ধিমানের কাজ হলো, এমন বিষয়ে কষ্ট করা, যা চিরকাল কাজে লাগবে এবং চিরস্থায়ী সুখের নিশ্চিয়তা দেবে । বলা বাহুল্য, এটা কেবল ঈমান ও আল্লাহর আনুগত্যের মাঝেই সীমাবদ্ধ । অতঃপর পরকালে অবিশ্বাসী মানুষের কতিপয় মূর্খতাসুলভ অভ্যাস বর্ণনা করে বলা হয়েছে : 51471: ১: -অর্থাৎ এই বোকা কি মনে করে যে, তার দুকর্মসমূহ কেউ দেখেনি? তার,জানা উচিত যে, তার জুষ্টা সবকিছুই দেখেছেন |. পূর্ববর্তী আয়াতে মানুষকে সতর্ক করা হয়েছিল যে, সে মনে করে যে, তার উপর আল্লাহ তা'আলারও কোনো ক্ষমতা নেই এবং তার দু্র্মসমূহ কেউ দেখে না । আলোচ্য আয়াতে এমন কতিপয় নিয়ামতের কথা বর্ণিত হয়েছে, যেগুলোর কারিগরি নৈপুণ্য ও রহস্য সম্পর্কে চিন্তা করলে আল্লাহ তা'আলার অতুলনীয় হিকমত ও কুদরত এর মধ্যেই নিরীক্ষণ করা যায় । এ প্রসঙ্গে প্রথম চক্ষুদ্ধয়ের উল্লেখ করা হয়েছে । চোখের নাজুক শিরা-উপশিরা, তার অবস্থান ও আকার সব মিলে এটা খুবই নাজুক অঙ্গ । এর হেফাজতের ব্যবস্থা এর সৃষ্টির পরিধির মধ্যেই করা হয়েছে। এর উপরে এমন পর্দা রাখা হয়েছে, যা ক্রিয় মেশিনের মতো কোনো ক্ষতিকর বস্তু সামনে আসতে দেখলেই আপনাআপনি বন্ধ হয়ে যায় । এই পর্দার উপরে ধুলোবালি প্রতিরোধ করার জন্য পশম স্থাপন করা হয়েছে। মাথার দিক থেকে পতিত বস্তু যাতে সরাসরি চোখে পড়তে না পারে, সেজন্য ভ্রর চুল রাখা হয়েছে। মুখমণ্ডলের মধ্যে চক্ষুকে এমনভাবে স্থাপন করা হয়েছে যে, উপরে ভ্রর শক্ত হাড় এবং নিচে গণ্ডদলের শক্ত হাড় রয়েছে । ফলে মানুষ যদি কোথাও উপুড় হয়ে পড়ে যায় কিংবা মুখমণ্ডলে কোনো কিছু পড়ে, তবে উপর নিচের শক্ত অস্থিদ্বয় চক্ষুকে অনায়াসে রক্ষা করতে পারে। দ্বিতীয় নিয়ামত হচ্ছে জিহ্বা । এর কারিগরিও বিস্ময়কর | এই রহস্যঘন স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে মনের ভাব ব্যক্ত করা হয়। এর বিস্ময়কর কর্মপদ্ধতি লক্ষ্য করুন- মনের মাঝে কোনো একটি বিষয়বস্তু উকি দিল, মস্তি সে সম্পর্কে চিন্তা- ভাবনা করল এবং এর জন্য ভাষা তৈরি করল । অতঃপর সে ভাষা জিহ্বার মেশিন দিয়ে বের হতে লাগল | এই দীর্ঘ কাজটি অতি দ্রুতগতিতে সম্পন্ন হয় । ফলে শ্রোতা অনুভবও করতে পারে না যে, কতগুলো মেশিনারী কর্মরত হওয়ার পর ৯ ভাষাগুলো জিহ্বায় এসেছে। জিহ্বার কাজে ওষ্ঠ খুব সহায়ক বিধায় এর সাথে ওষ্ঠেরও উল্লেখ করা হয়েছে। ওষ্ঠই

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।