তাফসীরে আনওয়ারুল কুরআন পারা 30
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

২৮. তুমি তোমার প্রতিপালকের দিকে চল, এভাবে | যে তুমি তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও || তোমার প্রতি সন্তুষ্ট । ২৯. অনন্তর তুমি আমার বিশিষ্ট বান্দাদের মধ্যে | অন্তর্ভুক্ত হয়ে যাও । ৩০. আর আমার বেহেশতে প্রবেশ কর । শাব্দিক অনুবাদ : ২৮. ০ তুমি চল এইভাবে যে এ, ৪) তোমার প্রতিপালকের দিকে £ ৮ তুমি তার প্রতি অন্ত ৫৫০52 এবং তিনিও তোমার প্রতি সন্তষ্ট । - ২৯. ৬৮৯৭ অনন্তর তুমি অন্তর্ভূক্ত হয়ে যাও ৩১০৮৯ আমার বিশিষ্ট বান্দাদের মধ্যে | ৩০. ৬২১, আর প্রবেশ কর ৫৫ আমার বেহেশতে । সূরার নামকরণের কারণ : আলোচ্য সূরার প্রথম শব্দটিকেই এর নাম রূপে গ্রহণ করা হয়েছে। এতে ৩০টি আয়াত, ১৩৯টি বাক্য এবং ৫৯৭টি অক্ষর রয়েছে । সূরাটি নাজিলের সময়কাল : এর বিষয়বস্তু ও আলোচিত কথা হতে বুঝা যায় যে, মক্কায় যখন ইসলাম গ্রহণকারীদের উপর জুলুম-অত্যাচারের স্টীমরোলার চালানো শুরু হয়ে গিয়েছিল, ঠিক সে সময়ই এ সূরাটি নাজিল হয় । এ কারণে সূরাটিতে মক্কার লোকদেরকে “আদ, ছামুদ ও ফেরাউনের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে। সুরার শানে নুযুূল : হযরত ইবনে আববাস, ইবনে যোবায়ের ও আয়েশা সিদ্দীকা রা.) প্রমুখ সাহাবী ও তাফসীরকারদের মতে এ সূরা মক্কা শরীফে অবতীর্ণ হয়েছিল । আরবের অধিবাসীরা একসময় বলেছিল যে, আল্লাহ তা'আলা যদি মানুষের ভালো বা মন্দ কাজের জন্য সন্তুষ্ট বা অসন্তুষ্ট হতেন, তবে ইহলোকেই তো তার জন্য পুরস্কার অথবা শাস্তি প্রদান করতেন । তিনি যখন ইহলোকে কিছু করছেন না, তখন পরলোকেও কিছু করবেন না । পুনরুজ্জীবন, হাশর-নশর, শাস্তি ও পুরস্কার এক ভিত্তিহীন উ্তি ছাড়া আর কিছুই নয় । অবিশ্বাসীদের এ সকল উক্তির জবাবেই আল্লাহ তা'আলা আলোচ্য সূরা নাজিল করেন। সূরার আলোচ্য বিষয় : আলোচ্য সূরায় পরকালের শাস্তি ও পুরস্কারের আলোচনা করা হযেছে। কেননা মক্কাবাসীরা এটা বিশ্বাস করত না। এ উদ্দেশ্যে সূরাটিতে ক্রমাগত ও পর পর যুক্তি উপস্থাপন করা হয়েছে। এখানে সে পুরস্কার অনুযায়ী যুক্তিসমূহ বিবেচনার দাবি রাখে । সূরাটির শুরুতেই ফজর, দশ রাত, জোড়-বেজোড় এবং বিদায়ী রাতের শপথ করা হয়েছে এবং শ্রোতাদের নিকট প্রশ্ন করা হয়েছে যে, তোমরা যে কথাকে মান্য করছ না, এর সত্যতার সাক্ষী এবং প্রমাণ হিসাবে এ জিনিসগুলো কি যথেষ্ট নয়? এর পর মানুষের ইতিহাস হতে যুক্তি পেশ করা হয়েছে। ইতিহাস খ্যাত “আদ, ছামূদ ও ফেরাউনের মর্মাস্তিক পরিণতি পেশ করে বলা হয়েছে যে, এরা যখন সীমালঙ্ঘন করল এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করল, তখনই আল্লাহর আজাবের চাবুক তাদের উপর বর্ষিত হলো । এটা হতে বোধগম্য হয় যে, এক মহাবিজ্ঞানী ও সুবিজ্ঞ কুশলী শাসক এর উপর রাজত্ত করছেন । বুদ্ধি-বিবেক ও নৈতিক অনুভূতি দিয়ে যাকে তিনি এ জগতে ক্ষমতা চালানোর এখতিয়ার দিয়েছেন । তার নিকট জিজ্ঞাসাবাদ করা, তার নিকট হতে যাবতীয় কাজের হিসাব গ্রহণ করা এবং এর ভিত্তিত তাকে শাস্তি বা ভালো প্রতিফল দান করা তারই এক অপরিবর্তনীয় নীতি । এরপর মানব সমাজের নৈতিক অবস্থার পর্যালোচনা করা হয়েছে । আরবে তো তখন নৈতিক অবস্থার ছিল চরম দুর্দিন । এ অবস্থার দু'টি দিকের সমালোচনা করা হয়েছে । একটি হলো লোকদের বন্তবাদী ৃষ্টিজ্গি। এর দরুনই তারা নৈতিকভাবে ভালো-মন্দ বিবেচনা না করে নিছক বৈষয়িক প্রতিপত্তিকেই মর্যাদা ও লাঞ্ছনার মানদণ্ড বানিয়ে রেখেছিল । ধন-সম্পদ দান করে অথবা এটা ছিনিয়ে নিয়ে আল্লাহ যে শুধু মানুষকে পরীক্ষা করতে চান তা তারা সম্পূর্ণ ভুলেই বসেছিল।

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।