Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া সমস্বরে জবাব দিলো, “হ্যাঁ! আমরা মুক্ত হতে চাই।” মনসুর রাহিমাহুল্লাহ দুআ করলেন। জেলের প্রতিটি কোঠার দরোজা খুলে গেলো। কিছু লোক বের হয়ে গেলো। কিন্তু গার্ডরা এসে পুনরায় কয়েদিদের বন্দি করলো। ২. মনসুর রাহিমাহুল্লাহ যেদিন বন্দি হয়ে জেলে আসলেন, সেদিনই খবর পেয়ে অনেক লোক তাঁকে দেখতে আসে। কিন্তু তিনি কোথায় কোন কক্ষে বন্দি ছিলেন খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন। দ্বিতীয় রাতে তাঁকে নির্দিষ্ট স্থানে পাওয়া গেলেও পুরো জেলখানা নিরুদ্দেশ হয়ে যায়। তৃতীয় রাতে তাঁকে নিজস্ব কোঠায় পাওয়া গেলো। অর্থাৎ জেলও ছিলো তিনিও ছিলেন। আগন্তুকরা আগের ছু রাতের ব্যাপারে তাঁকে প্রশ্ন করলো। তিনি বুঝিয়ে বললেন, প্রথম রাতে আমি আমার প্রভুর সম্মুখে উপস্থিত ছিলাম। দ্বিতীয় রাতে আমার প্রভু আমাকে দেখতে হাজির ছিলেন। এখন আমাকে এখানে নিয়ে আসা হয়েছে এ কারণে যে, আমি যেনো ওহির সত্যতা প্রমাণ করি। অর্থাৎ হুশ-বুদ্ধিসম্পন্ন কেউ যেনো বলে না- “আনাল হার” (আমিই সত্য)। কারণ কোনো মানুষ কখনও খোদায়ী গুণে গুণান্বিত হতে পারে না। ৩. হযরত মনসুর রাহিমাহুল্লাহকে কতল করার সময় প্রথমে তার দুটি বাহু কেটে দেওয়া হলো। এরপর দল্লাজ তাঁর পা দুটো কেটে ফেললো। এ অবস্থায় কাটা রক্তাক্ত হাত দিয়ে নিজের মুখমণ্ডল মুছতে মুছতে বললেন, “আজ আমি আনন্দ বোধ করছি, শহীদের রক্ত আমার মুখমণ্ডলে লাগিয়ে দেওয়া হয়েছে।” এরপর তিনি নামাযের অবস্থায় চলে গেলেন। কিছুক্ষণ পর দল্লাজ তার ছুটি চক্ষু উপড়ে ফেললো। এরপর তাঁর জিহবা কাটলো, তারপর মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলো। জিহ্বা ও মস্তক কেটে ফেলার পূর্বমূহূর্তে হযরত মনসুর প্রার্থনা করলেন এই বলে: “হে প্রভূ! আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ এ কারণে যে, শেষ মুহূর্ত পর্যন্ত আপনি আমাকে অটল রেখেছেন। আমি শুধু এটাই কামনা করছি যে, উপস্থিত লোকদের মধ্যেও এরপ দৃঢ়তা সৃষ্টি হোক।” একথা শুনে উপস্থিত লোকজন তাঁর উপর অনবরত পাথর নিক্ষেপ করতে শুরু করে। ৯৮

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।