কারামাতুল আউলিয়া হযরত আবদুল্লাহ খাফিফ রাহিমাহুল্লাহ হযরত খাফিফ রাহিমাহুল্লাহ মক্কা শরীফের উদ্দেশ্যে সফর শুরু করলেন। এতো দীর্ঘ পথ পাড়ি দিতে যেয়েও রসদপত্র বলতে একটি পানির পাত্র ও দড়ি ছাড়া কিছুই সাথে নিলেন না। তাঁর উদ্দেশ্য ছিলো পিপাসার্ত হলে কোনো কূপ থেকে পানি তুলে পান করবেন। একবার পিপাসার্ত হলেন। অদূরে একটি দেয়ালবেষ্টিত কূপ দেখলেন। কয়েকটি হরিণ কূপের পানি পান করছিলো। তিনি সেখানে গেলেন। কিন্তু কী আশ্চর্য কুপের পানি নিচে নেমে গেলো। অনেক চেষ্টা করেও এক ফোটা পানি উত্তোলন করতে পারলেন না। তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করে বললেন, “হে আমার প্রভু! এ অধম কি বনের পশুদের চেয়েও নিকৃষ্ট?” গায়েবি জবাব শুনলেন, “তুমি তো পানপাত্র ও দড়ির ওপর ভরসা করছো। বনের পশুরা একমাত্র আমার উপর ভরসা রাখে। ফলে তাদের সব ব্যবস্থা নিজেই করে দিই।” এ আওয়াজ শুনে সাথে সাথে হাতের পাত্র ও দড়ি দূরে নিক্ষেপ করলেন। আল্লাহর দয়ায় কূপের পানি উপরে উঠে আসলো। তিনি পান করলেন তৃপ্তিসহ। মক্কা মুয়াজ্জমায় পৌঁছুয়ে ঘটনাটি বর্ণনা করলেন হযরত জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহর কাছে। তিনি বললেন, “আল্লাহ তা'আলা তোমার তাওয়ান্ধুল কতটুকু সে পরীক্ষা করেছেন। তুমি যদি পানি পান না করে আরো কিছু সময় অপেক্ষা করতে তাহলে কূপের পানি দ্বারা সমগ্র এলাকা ভরে যেতো।”৫৪ ১. ধর্মদ্রোহিতার অভিযোগে মনসুর হাল্লাজ রাহিমাহুল্লাহকে জেলে বন্দি করে রাখ হয়। জেলখানায় সর্বমোট ৩০০ কয়েদি ছিলো। মনসুর রাহিমাহুল্লাহ চিৎকার দিয়ে সবাইকে জিজ্ঞেস করলেন: “তোমরা সবাই কী মুক্ত হতে চাও?” তারা «৪ মাওলানা আহমদ আলী, দ্যা মিরাকল অব দ্যা সেইন্টস, পৃ. ২৯। ৯৭
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।