কারামাতৃল আউলিয়া করলেন, “তুমি আল্লাহ সম্পর্কে কি জানো? যদি তাঁকে চিনে থাকো তাহলে কীভাবে তাঁকে ছাড়া বেচে আছো? প্রশ্ন করতেই নূরী রাহিমাহুল্লাহ অজ্ঞান হয়ে রাস্তার ওপর পড়ে গেলেন। জ্ঞান ফেরার পর তিনি খালি-পায়ে ছুটে গেলেন জঙ্গলে । একটি বাঁশের টুকরোর আঘাতে তার শরীর কিছুটা কেটে গিয়ে রক্ত ঝরতে লাগলো। তিনি দেখলেন রক্ত মাটিতে পড়ে বিশুদ্ধভাবে “আল্লাহ” নাম অঙ্কন করেছে! একরপ পাগল অবস্থায় তাঁকে বাড়িতে আনা হলো। তাঁর কণ্ঠে বার বার উচ্চারিত হচ্ছিল “লা-ইলাহা ইল্লাল্লাহ্”। আর এ অবস্থায়ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। একদিন হযরত উসমান হিরী রাহিমাহুল্লাহ এক যুবকের সাক্ষাৎ পেলেন। সে ছিলো মাতাল ও তার হাতে শুভা পাচ্ছে বাদ্যযন্ত্র তিনি তার হাত ধরে টেনে টেনে নিজের বাড়িতে গেলেন। গোসল করিয়ে ভালো দরবেশি কাপড় পরিয়ে দিলেন। এরপর হাত তুলে দুআ করলেন আল্লাহর দরবারে, “হে প্রভু! আমার ক্ষমতার ভেতর যা ছিলো তা আমি করেছি, এখন আপনি যা চান তা-ই করেন।” মুহূর্তের মধ্যে যুবকের মধ্যে এক অত্যাশ্চর্য পরিবর্তন এলো। বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলো। এরপর থেকে যুবক এক উচ্চপর্যায়ের ওলি হয়ে গেলেন। হযরত উসমান মাগরিবীর সঙ্গে যুবকের সাক্ষাৎ ঘটলে বললেন, “আমি এ যুবককে দেখে ঈর্ষান্বিত হয়েছি। দীর্ঘ ২০ বছরের সাধনা দ্বারা যা লাভ করতে পারি নি- এই যুবক তা লাভ করে নিলো আল্লাহর অনুগ্রহে মাত্র ক্ষণকালের মধ্যে ।৫৩ ৫৩ মাওলানা আহমদ আলী ণ716 18019 01118 98179” -তাযকিরাতুল আউলিয়া থেকে উদ্ভৃত। ৯৬
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।