Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া করে দিতে চাচ্ছো। আমি ঘুদ্রাপ্রাপ্ত হই গয়েব থেকে।” একথা বলার পর মহিলাও গায়েব হয়ে গেলেন।* প্রখ্যাত ওলি হযরত জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহর একজন শাগরিদ ছিলেন যিনি খানকায় থাকাবস্থায় ধৃষ্টতামূলক এক আচরণ করে বসলেন। ব্যাপারটি জানাজানি হওয়ার পর শাস্তি থেকে বাঁচতে তিনি খানকাহ হতে পলায়ন করেন। এদিকে জুনাইদ রাহিমাহুল্লাহ গোপনে তার অনুসরণ করলেন। শাগরিদ এক মসজিদে যেয়ে আশ্রয় নেন। জুনাইদ রাহিমাহুল্লাহকে দেখতে পেয়ে তার ভয় শতগুণ বেড়ে যায়। হঠাৎ মেঝের ওপর পড়ে গেলেন। তার মাথায় আঘাত পেয়ে রক্ত ঝরতে থাকে। জুনাইদে রাহিমাহুল্লাহ দেখলেন, শাগরিদের মাথার রক্ত মেঝে পড়ে আল্লাহ নাম ধারণ করছে! হযরত জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহর আরেক মুরিদ বসরায় বসবাস করতেন। একদিন এক খারাপ চিন্তা তার মাথায় খেলতে লাগলো। সাথে সাথে তার মুখমণ্ডল সম্পূর্ণরূপে কালো হয়ে গেলো। তিনদিন এ অবস্থায় থাকার পর তার মুখমণ্ডল পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। একই সময় হযরত জুনাইদের প্রেরিত একখানা চিঠি পেলেন। এতে লিখা ছিলো, “এ রাস্তার ভ্রমণ হতে হবে স্বচ্ছ ও ব্রটিযুক্ত। তোমার মুখমণ্ডল পরিষ্কার করতে আমার তিনদিন সময় লেগেছে!”৫২ রাস্তার পাশে এক অন্ধ ব্যক্তি “আল্লাহ”, “আল্লাহ বলছিলো। হযরত হাসান নূরী কোথাও যাচ্ছিলেন। অন্ধের মুখে আল্লাহ নাম উচ্চারিত হতে দেখে জিজ্ঞেস ৫১ তাযকিরাতুল আউলিয়া। ৫২ প্রাণ্তক্ত। ৯৫

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।