কারামাতৃল আউলিয়া তাহলে আমাকে বাস থেকে নামিয়ে দাও!” ড্রাইভার রাজী হয়ে গেল। বাসের অন্যান্য আরোহীরাও প্রথমে তাঁকে চিনতে পারেন নি। তাঁকে রাস্তায় নামিয়ে দিল ড্রাইভার। বর্ণনাকারী বলেন, আমার দিল কাঁপছিলো, এ ড্রাইভার ব্যাটার অবস্থা কি হয়- আল্লাহ মালুম! কিছুদূর এগিয়ে যাওয়ার পরই হঠাৎ এ বাসের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। বার বার চেষ্টা করার পরও ইঞ্জিন স্টার্ট হলো না। বাসের প্যাসেঞ্জাররা নেমে পড়লেন। অদূরে দাঁড়িয়ে থাকা হযরত রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকিয়ে এক দু'জন তাঁকে চিনতে সক্ষম হলেন। তারা ড্রাইভারের নিকট যেয়ে বললেন, সর্বনাশ! তুমি কার সাথে বে-আদবী করেছো- জানো? উনি তো কাতিয়ার শেখ সাহেব! যাও এক্ষুণি যেয়ে তাঁর পায়ে পড়ো। মাফ চাও! ড্রাইভার ছুটে এলো হযরতের নিকট। সত্যিই সে পায়ে পড়লো। মাফ চাইলো। তিনি বললেন, আর ট্যাপ বাজাবে না? সে জবাব দিল, না জুহুর না, আর বাজাবো না। তিনি বললেন, মাথায় টুপি দেবে? সে বললো, এক্ষুণি দিচ্ছি। এরপর হযরত রাহমাতুল্লাহি আলাইহি বললেন, “তাহলে চলো!” গাড়িতে আরোহণ করে ড্রাইভারকে বললেন, “বিসমিল্লাহ, বলে ইঞ্জিন স্টার্ট দাও!” আশ্চর্ষের ব্যাপার, সাথে সাথে ইঞ্জিন স্টার্ট হয়ে গেল। এরপর মৌলভীবাজার পৌঁছা পর্যন্ত গাড়ির ইঞ্জিন আর একবারও বন্ধ হয় নি। (সূত্র: কাতিয়ার এক ব্যক্তি আমার (লেখকের) নিকট বর্ণনা করেছেন যার নামটি এ মুহূর্তে মনে পড়ছে না।) হযরত তুসতারী রাহিমাহুল্লাহ বলেন, “নির্জন এক স্থানে অত্যন্ত গরীব একজন বৃদ্ধা মহিলার সাক্ষাৎ পাই। আমি তাকে একটি মুদ্রা দান করতে চাইলাম। মহিলা এটি গ্রহণ না করে আকাশের দিকে তাকিয়ে হাত উত্তোলন করে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। আমি দেখলান তার হাতে একটি স্বর্ণমুদ্রা এসে গেছে গায়েব থেকে। তিনি মৃদু হেসে বললেন, “তুমি আমাকে নিজের পকেট থেকে মুদ্রা বের ৯৪
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।