কারামাতৃল আউলিয়া গেল গান-বাজনার আওয়াজ। বেশ দূরে এক বিরাট গানের আসর চলছিলো। মেজবান মনে মনে ভেবেছিলেন, এতো দূর থেকে আওয়াজ এখানে আসবে না। কিন্ত মাইকের আওয়াজ এসে গেছে তা শ্রবণ করে তিনি কিছুটা লজ্জাবোধ করছিলেন। হযরত তাকে জিজ্ঞেস করলেন, এটা কিসের আওয়াজ? তিনি আমতা আমতা করে বললেন, হযরত! মাফ করুন, আমি মনে করি নি এত দূর থেকে আওয়াজ এখানে আসবে। যা হোক, সবাই ঘুমোবার চেষ্টা করলেন। রাত আরো গভীর হলো। হযরত কাউকে না বলে, গল্লা হাতে বেরিয়ে পড়লেন। মাহফিলের অনেকেই পরে বলেছেন, তিনি এ বিরাট প্যান্ডেলের দিকে ছুটে গেলেন। সরাসরি স্টেজে উঠে মাইব্রফোন হাতে নিয়ে জিকির শুরু করলেন। ইতোমধ্যে লোকজন চতুর্দিকে ছুটে পালালো। তিনি সবাইকে বলতে লাগলেন, ও মিয়ারা! আও, জিকির পড়ো! লা-ইলাহা ইল্লাল্লাহ! উল্লেখ্য সেখানে হাজার হাজার শ্রোতা ছিলেন, পাহারাদার হিসাবে পুলিশ- বিডিআর ছিলো। গায়ক-বাদক সবাই হযরতকে দেখেই চতুর্দিকে ছুটে পালায়। ছুটে পালানোর সময় অনেকে আছাড় খেয়ে পায়ে ব্যথা পয়েছেন, কেউ কেউ হাঁটুতে আঘাত পেয়েছেন। কারো কারো রক্ত ঝরেছে। হযরতের আহ্বানে এদের কেউ কেউ প্যান্ডেলের ভেতর ফিরে আসলেন। এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, ব্যাপার কিঃ আপনারা শুধুমাত্র শেখ সাহেবকে দেখেই এতো ভয় পেলেন বুঝি! ছুটে পালানোর সময় আছাড়-বিছাড় খেলেন? সে বললো, আমরা দেখলাম হযরতের পেছনে হাজার হাজার মানুষ লাঠিসোটা নিয়ে এগিয়ে আসছেন! আমরা জীবন রক্ষার্থে পালিয়ে যাই। অথচ, আসলে তিনি একাই সেখানে গিয়েছিলেন।” (৮) বাসের ইঞ্জিন বন্ধ বেশ আগের কথা। একদা হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি একখানা বাসে চড়ে মৌলভীবাজার যাচ্ছিলেন। বাসের ড্রাইভার ট্যাপে গান বাজাতে শুরু করলো। হযরত রাহমাতুল্লাহি আলাইহি নির্দেশের সুরে বললেন, “ওহ মিয়া! ট্যাপ বন্ধ করো!” ড্রাইভার হযরতকে চিনতো না। সে তাঁর নির্দেশে পাত্তা দিলো না। একাধিকবার নির্দেশ দেওয়ার পরও যখন ট্যাপের গান বন্ধ হলো না, কুতবে যামান রাহমাতুল্লাহি আলাইহি বললেন, “আরে মিয়া! গান যখন বন্ধ করবে না, ৯৩
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।