কারামাতৃল আউলিয়া খেতে বসে পড়লাম। সবাই পেট পুরে খেলাম, হযরত নিজেও আমাদের সাথে খেলেন। ঠিক এভাবে আল্লাহ পাক তাঁর ওলির ইচ্ছাকে পূর্ণ করলেন। ঘরে খাবার প্রস্তুত হয় নি, তথাপি অন্য লোক দ্বারা খাবার পাঠিয়ে তাঁকে ও তাঁর মেহমানদেরকে খাওয়ালেন। আল-হামছুলিল্লাহ। (৬) খাবার আসার সংবাদ একদা আমি (গ্রন্থকার) কাতিয়া মাদ্রাসায় হযরতের খাস কামরায় উপস্থিত ছিলাম। আরো আট দশজন লোক ছিলেন। এক পর্যায়ে হযরত রাহমাতুল্লাহি একজন খাদিম বড়ো একটি থালা এনে দিলেন। হাত ধৌত করে আমরা অপেক্ষা করছিলাম। বেশ কিছুক্ষণ পরও যখন খাবার আসলো না, হযরত বললেন, “ওহে! জানালো, বাড়িতে কিংবা বোর্ডিংয়ে খাবার নেই। সব শেষ হয়ে গেছে। হযরত বুঝতে পেরে বললেন, “আচ্ছা, দেখি আল্লাহ তা*আলা কিছু পিঠা-শাকও দেন কি না!” তাঁর এ কথায় আমরা আশ্চর্য হলাম। পিঠা-শাক আসবে কোথেকে? কী আশ্চর্য! মাত্র মিনিট খানেক পর এক ব্যক্তি এসে কক্ষে টুকলো। তার হাতে বেশ বড়ো একটি টিফিন ক্যারিয়ার। হযরত বললেন, কে? এটা কি? তিনি বললেন, হযরত! আমি অমুক দূরবর্তী গ্রাম থেকে এসেছি। আপনার জন্য হাদিয়া স্বরূপ কিছু চিতল-পিঠা ও শাক নিয়ে এসেছি! আমরা সকলে একথা শোনে একেবারে থ! সুবহানাল্লাহ! আল্লাহর ওলিদের মনের আকাজ্া তিনি কেমনে যে পূর্ণ করবেন, তা কেউ জানে না। অবশেষে সবাই মিলে পেটপুরে এ মজাদার চিতল-পিঠা ও শাক দ্বারা খেলাম। (৭) গানের মঞ্চে জিকির হযরত কুতবে যামান রাহমাতুল্লাহি আলাইহির জলিলুল কদর খলীফা হযরত মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জী দামাত বারাকাতুহুম বর্ণনা করেন, হযরতের এক বিশিষ্ট মুরীদ আমাকে একবার একটি ঘটনার কথা বর্ণনা করেন। “হবিগঞ্জ এলাকায় কোন এক গ্রামে তিনি মেহমান ছিলেন। রাত গভীর হওয়ার পর শোনা ৯২
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।