কারামাতৃল আউলিয়া তিনটে বেজে গেছে। হযরতের নির্দেশ পালনের উদ্দেশ্যে কিছু বিরক্তি থাকা সত্তেও বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। ভাবলাম ওখানে যেয়ে ফিরে আসবো। কারণ, লঞ্চ তো পাওয়ার কথা নয়। ঘাটে যখন পৌঁছলাম তখন বিকেল তিনটে থেকেও বেশী হবে। একটু পর আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম ফেচির বাজারের উত্তর পূর্বে ওপারের গ্রাম দিঘলবাক ঘুরে কুশিয়ারা নদীর উপর দিয়ে লঞ্চ আসছে! আরোহণের পর পরিচিত লঞ্চ-চালক প্রশ্ন করলেন, “আপনারা কোথেকে এই অসময়ে লঞ্চঘাটে আসলেন?” । আমি পাল্টা প্রশ্ন করলাম, “আপনি লঞ্চ নিয়ে এতো দেরীতে আসলেন কেন?'। তিনি বললেন, “আর বলুন না! শেরপুর গণ্ডগোল লেগে যায়। এতে আমাদের লঞ্চ ছাড়তে ঘণ্টা দেড়ঘণ্টা দেরী হয়েছে!” হযরতের নির্দেশ মুতাবিক আমরা লঞ্চে উঠে যুহরের সুন্নাত অবশ্যই পড়ে নিয়েছিলাম। (৫) খাবার আনো! হযরত মাওলানা আবছুল মতিন নবীগঞ্জী সাহেব হযরতের একটি কারামত হয়েছিল। তিনি তখন অসুস্থ অবস্থায় তাঁর বড় সাহেবজাদির বাসায়। আমরা খবর পেয়ে কাজিটুলা মসজিদে ইশার নামায আদায় করে তাঁকে দেখতে যাই। এই দলে আমরা মোট আটজন ছিলাম। হযরত রাহমাতুল্লাহি আলাইহি তখন বিছানার উপর ঘুমোচ্ছিলেন। আমাদের আগমনের কথা জানতে পেরে উঠে বসে গেলেন। সালাম-কালাম শেষে আমরা তাঁর হাল-অবস্থা জিজ্ঞেস করলাম। এরপর তিনি বললেন, খাবার আনো, খাবার আনো! দস্তারখান বিছিয়ে দাও! এসময় রাত সাড়ে নপ্টা হবে। তো খাচ্ছেন না। তিনি খেতে পারছেন না। এখন হঠাৎ খাবার চাচ্ছেন যে! খাবার তখনো পকানো হয় নি। এছাড়া আমরা আটজন লোকের খাবার সাথে সাথেই প্রস্তুত হয়ে যাবার কথাও নয়। এই মুহূর্তে এক আশ্চর্য ব্যাপার ঘটে গেল। হযরতের নাতি মুফতি মনজুর রশীদ আমিনী এসে বললেন, নানা সাহেব! উপশহর থেকে আপনার এক ভক্ত বেশ কিছু খাবার নিয়ে এসেছেন। আপনি খেয়ে নিন। হযরত বললেন, আনো, আনো তাড়াতাড়ি আনো। এরপর আমরা সকলে হযরতের সঙ্গে খাবার ৯১
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।