কারামাতৃল আউলিয়া কথা বলতে পারবে না। নামায আদায় করবে, পাস-আনফাস ও তেরো তাসবীহ জিকির করবে।” ছেলেটি তাঁর কথা শ্রবণ করামাত্র নীরব হয়ে গেল। মনে হলো সে অনেকটা সুস্থ হয়ে গেছে। (৪) দেরিতে লঞ্চ আসা হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট খলীফা হযরত শায়খ মৌলভী গোলাম ওয়াছুদ আজমিরিগঞ্জী বর্ণনা করেন, “আজ থেকে ১৫-১৬ বছর আগের কথা (১৯৯৫-৯৬ ঈসায়ী)। একদা আমি মনজুর নামক এক ব্যক্তিকে সাথে নিয়ে কাতিয়া গ্রামে গেলাম। উদ্দেশ্য ছিলো হযরতের সাথে সাক্ষাৎ ও দু'আ নিয়ে ফিরে আসা। যা হোক, সময়মতো পৌঁছে হযরতের সুহবতে বেশ কিছুক্ষণ কাটালাম। এরপর বিদায় নেওয়ার প্রাক্কালে তিনি বললেন, “যাইবায়, যাইবায়, বসো!” আমাদের উদ্দেশ্য ছিলো আজমিরীগঞ্জগামী দিনের শেষ লঞ্চ ধরা। পৌনে দু'টো কিংবা দু'টোর সময় লাস্ট ট্রিপ। এ সময় কাতিয়া মাদ্রাসায় যুহরের নামাযও হতো পৌনে দু'টোয়। লঞ্চঘাট পর্যন্ত পায়ে হেটে যেতে প্রায় আধ ঘণ্টা সময় লাগে। সুতরাং সোয়া একটার সময় কাতিয়া থেকে বিদায় হতে হবে। কিন্তু হযরত আমাদেরকে বিদায় হতে দিচ্ছিলেন না। যা হোক, হযরতের নির্দেশ মুতাবিক বসে রইলাম। যুহরের নামাযের সময় হয়ে গেল। ভাবলাম, আজ আর যাওয়া হবে না। থেকে যেতে হবে। পৌনে ছু'টোয় যুহরের নামায আদায় করলাম মাদ্রাসা মসজিদে। সালাম ফেরানোর পরই হঠাৎ হযরত আমাকে ডেকে বললেন, “ওবা গোলাম ওয়াদুদ! তোমরা চলে যাও! লঞ্চে গিয়ে সুন্নাত আদায় করবে!” আমি কিছুটা অবাক হলাম। ভাবলাম, এখন তো লঞ্চ চলে যাওয়ার কথা। অথচ হযরত বলছেন, “লঞ্চে গিয়ে সুন্নাত পড়ো”। শুধু তাই নয়, তিনি আরো বললেন, “যাওয়ার আগে কিছু খেয়ে যেয়ো!”। একজনকে নির্দেশ দিলেন, আমাদের জন্য খাবার নিয়ে আসতে। হযরতের এই কথাগুলো আমার বুঝে আসছিলো না। ভাবলাম, হয়তো তাঁর স্মরণে নেই যে, শেষ লঞ্চ এখান থেকে পৌনে ছু'টো কিংবা ছু'টোয় ছাড়ে। যা গেলাম। আমাদেরকে খাবার পরিবেশন করা হলো। খাওয়া শেষে দেখলাম পৌনে ৯০
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।