Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া হাদিস ২ হযরত আবু সাঈদ খুদরী রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আমার উম্মতের মধ্যে যারা আবদাল তারা নিজেদের আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করবে না- বরং আল্লাহর একান্ত অনুগ্রহে জান্নাতবাসী হবে। তাদের আত্মার উদারতা সর্বোচ্চ পর্যায়ের, তাদের মধ্যে কারোর প্রতি ঘৃণা বা অভিযোগ নেই এবং হৃদয় সর্বদা সবার প্রতি শান্তিময় থাকে। সমগ্র মুসলমানদের প্রতি তাদের দয়া ও অনুগ্রহ বিদ্যমান।”৩ হাদিস ৩ হযরত আবু দারদা রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আবদালের মর্যাদা অপরদের তুলনায় উত্তম শুধু নফল রোযা, নামায ও তাসবীহ জপার দ্বারা হয় নি- বরং তাদের মধ্যে আছে উত্তম চরিত্র, নৈতিক গুণাবলী, সঠিক নিয়াত, হৃদয় অপর সব মুসলিমদের সাথে প্রশান্ত এবং সবাইকে আল্লাহর ওয়াস্তে উপদেশ দান করার অভ্যেস।”৪ হাদিস ৪ হযরত আবু দারদা রাদ্বিআল্লাহু আনহু বলেন, “নবুয়াত শেষ হয়ে যাওয়ার পর যারা পৃথিবীর আওতাদ ছিলেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্য থেকে ৪০ জন বেছে নিলেন- তারা সবাই ছিলেন আবদাল। কেউ একজন মারা গেলে আল্লাহ সাথে সাথে আরেকজন দ্বারা শূন্যস্থান পূরণ করেন। এদের মধ্যে ৩০ জনের ইয়াকিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো। তাঁরা ও শুয়াবূল ঈমান- বাইহাকি, ৭:৪৩৯; কিতাবুল আউলিয়া- ইবনে আবিদ-ছুনইয়া পৃ. ২৮ ও ৫৮; হাকিম - নাওয়াদিরুল উসুল, 4 ৫১। হাদিসটি জঈফ। $ নাওয়াদিরুল উসুল - হাকিম তিরমিযি, % ৫১; ফিরদাউস - ইমাম দায়লামী ২:৩৪৪; ইবনে আসাকির হযরত আনাস রা. থেকে ১:২৯২; কারামাতুল আউলিয়া- ইবনে আবিদ দুনইয়া হযরত আলী রা. থেকে 7 ৫৭।

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।