কারামাতৃল আউলিয়া ৭. দুরাআ যোগির তাসাররুফ থেকে মুক্তি: একব্যক্তি দেওবন্দে এসে হযরতের নিকট আবদার করলো, হুজুর! চৌদ্দ বছর পূর্বে এক কুপ থেকে পানি উত্তোলনকালে এক যোগি আমার নিকট এসে কি যেনো করলো, সেই থেকে আমি তার পেছনে লেগে আছি। তার আকর্ষণ থেকে কিছুতেই মুক্ত হতে পারছি না। কিন্তু আমি মুসলমান। হযরত একথা শুনে লোকটিকে থাপ্পড় মারলেন! একটি ওজিফা পাঠের নির্দেশ দিলেন। রাতে ওজিফা পাঠ করে সে ঘুমিয়ে পড়লো। স্বপ্নে দেখে, একটি সিংহ তার উপর হামলা করছে। হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি একখানা তরবারি হাতে এ সিংহের উপর হামলা করে বধ করে দিলেন। সকালে সে এই স্বপ্নের কথা হযরতের কাছে বললো। তিনি বললেন, যাও! এখন তোমার বাড়িতে চলে যাও। [প্রাণুক্ত] হযরত নূরী চৌধুরী রাহমাতুল্লাহি আলাইহির এক আত্তীয়া ও মুরীদা অত্যাশ্চর্য এক কারামতের ঘটনা বর্ণনা করেছেন। একদা কোনো এক ব্যক্তি অতি অল্প কিছু হালুয়া [তুশা] শিরনী হযরতের সম্মুখে নিয়ে আসলেন। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন অনেক লোক। এই অল্প হালুয়া সবাইকে পরিবেশন সম্ভব নয় ভেবে লোকটি চিন্তিত হয়ে পড়লেন। হযরত নূরী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, “সব তুশা শিরনীকে বরই বিচির মতো করে ছোট ছোট বলে পরিণত করো।” লোকটি তাই করলেন। এরপর বললেন, “সবার হাতে একেকটি বল দাও।” সবার হতে এই অত্যল্প হালুয়া দেওয়ার পর তিনি বললেন, “আপনারা সকলে এক হাতের তালুতে এই বলটি নিয়ে অপর হাত দ্বারা ঢেকে দিন।” সবাই তা-ই করলেন। ক্ষণকাল পর বললেন, “এবার হালুয়া ভক্ষণ করুন!” সুবহানাল্লাহ! সবাই দেখলেন প্রতিটি বল বেশ বড় হয়ে হাত ভরে গেছে! একটি অত্যাশ্চর্য ঘটনা হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট খলীফা হযরত মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জী মাওলানা শফিকুর রহমান সাহেব থেকে বর্ণনা ৮৭
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।