কারামাতৃল আউলিয়া দিচ্ছেন। সবুজ গম্জের জাফরী সামনেই দেখাচ্ছে। দারসে উপস্থিত ছাত্রদের একজন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “কবর শরীফে জিন্দা আছেন”, আহলে সুন্নাত ওয়াল-জামাআতের এই আকীদার উপর সন্দেহ করতেন। বার বার তিনি প্রশ্ন করছিলেন। তিনি এটা মানতে সম্পূর্ণ নারাজ। এক পর্যায়ে মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সবাইকে বললেন, তোমারা চোখ বন্ধ করো। ক্ষণকাল পর বললেন, এবার রওজা মুবারকের দিকে তাকাও। সবাই অবাক! তাদের চোখের সামনে না ছিলো জাফরী কিংবা কোন পর্দা। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। তাঁর পবিত্র চেহারায় স্লি্ধ হাসির রেখা। হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কিছু বলতে চাইলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক দ্বারা ইশারা করে মানা করলেন। ক্ষণকাল পর সবকিছু পুনরায় স্বাভাবিক হলো। [ঘটনাটি হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহিসহ অনেকে বর্ণনা করেছেন] ৬. দু'আর বরকতে ফাঁসির আদেশ রহিত: এ ঘটনার মূল বর্ণনাকারী ফিদায়ে মিল্লাত হযরত আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। একদা সবেরমতি জেলে বন্দী থাকাবস্থায় একব্যক্তি হযরতের নিকট ছুটে এসে তাঁর এক সঙ্গীর ফাঁসির হুকুম থেকে বাঁচার জন্য দু"আ চাইলো। তিনি প্রথমে রাগ করলেন। মুনশী মুহাম্মদ নামক এ ব্যক্তির নিকট ফাঁসির হুকুমের আসামী বারবার আবদার করতে লাগলো, তুমি তোমার বাপুকে গিয়ে বলো, আমার জন্য দু'আ করতে। সুতরাং খুব পীড়াপীড়ি করায় হযরত এক পর্যায়ে বললেন, আচ্ছা। তাকে অমুক ওজিফা পাঠ করতে বলুন। ছুপতিন দিন কেটে গেল। ফাঁসির আদেশ কার্ষকর হওয়ার খুব বেশিদিন বাকী নেই। লোকটি আবার আবদার করলো, যাও! তোমার বাপুকে বলো, আমার জন্য দু'আ করতে। মুনশি সাহেব আবার আসলেন। আবদার করলেন। হযরত এবার বললেন, তাকে গিয়ে বলো সে মুক্ত হয়েছে! কিন্তু আসলে তার মুক্তির কোনো হুকুম আসে নি। দু'এক দিন অতিবাহিত হওয়ার পর লোকটি ছটফট করতে লাগলো। ফাঁসির কাষ্ঠে ঝুলার সময় আসন্ন। কিন্তু আল্লাহর কী কুদরত! ফাঁসি কার্যকর হওয়ার একদিন মাত্র বাকী থাকতে তার আদেশ রহিত হল। লোকটি হযরতের দু'আর বরকতে বেঁচে গেল। [প্রাগুক্ত] ৮৬
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।