কারামাতুল আউলিয়া একখানা ছোট্ট খাট। আমি সেটির উপর বসলাম। কী আশ্চর্য! একটু পরই শুনতে পেলাম জিকিরের শব্দ। একই সঙ্গে খাটখানায় শুরু হয়েছে কম্পন। আমি ভীতসন্ত্রস্ত রাহমাতুল্লাহি আলাইহি এই খাটের উপর বসে অযু করেছেন। এখানে খাটটি রাখার উদ্দেশ্যও ছিলো তা-ই।” উল্লেখ্য মৌলভী আবছুল বারী সাহেব এই ঘটনাটি হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহির জলিলুল কদর খলিফা হযরত লুৎফুর রহমান বর্ণভী রাহমাতুল্লাহি আলাইহির নিকট ইস্তিকাফ পালনকালে বর্ণনা করেছিলেন। প্রাণ্ডক্ত] ৪. খাদ্যে বরকত: মুখিয়া, দেওবন্দের হাজী আহমদ হুসাইন সাহেব বর্ণনা করেন, “একবার দেওবন্দে জমিয়তের কনফারেন্স হয়। আমি হযরত শাইখুল ইসলামসহ মোট ৫০ জন মেহমানকে আপ্যায়নের আয়োজন করি। ... কিন্তু হযরত রাহমাতুল্লাহি আলাইহি যখন খাবার খেতে আসলেন তখন দেখা গেলো তাঁর সঙ্গে অন্তত চার-পাঁচ শত লোক! আমি একেবারে হতবিহ্বল হয়ে পড়লাম। সময় খুব অল্প, কিছুতেই আরো খাবার পাকানো সম্ভব নয়। কী করি? একজন পরামর্শ দিলেন, ব্যাপারটি আপনি নিজে যেয়ে হযরতকে অবগত করুন। আমি তা-ই করলাম। তিনি আমার সঙ্গে খাবার কক্ষে ঢুকলেন। রুটির ঝুড়ি পোলাওয়ের ডেগের নিকট রেখে দীর্ঘক্ষণ কিছু পাঠ করার পর ফুঁ দিলেন। এরপর বললেন, মেহমানদের খাবার পরিবেশ করো। খাবার বের করার সময় ডেগের ঢাকনা ওঠাবে না। আমার জন্য একটি চারপায়ী এনে দাও। আমি তা-ই করলাম। তিনি শুয়ে পড়লেন। আমরা মেহমানদের খাওয়ানো শুরু করলাম। তিন মাহফিল খাওয়ানো হলো। চতুর্থ মাহফিলে হযরত রাহমাতুল্লাহি আলাইহি নিজেও শরীক হলেন। আল্লাহর কী অপূর্ব দয়া! মাত্র ৫০ জনের খাবার দ্বারা প্রায় চারশত মেহমান তৃপ্তিসহ খেলেন। সবাই চলে যাওয়ার পর ভাবলাম, খাদিম যারা রয়ে গেছি তাদের জন্য তো নিশ্চয়ই কোনো খাবার আর বাকী নেই। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, ঢাকনা উঠিয়ে দেখি আমাদের সবার জন্য যথেষ্ট পরিমাণ পোলাও ডেগের মধ্যে রয়ে গেছে। [প্রাপ্তক্ত] ৫. এক বিস্ময়কর কারামত: মদীনা মুনুওয়ারায় কিবলা দক্ষিণ দিকে। প্রখ্যাত সবুজ গম্ুজটি পূর্ব কোণে অবস্থিত। পশ্চিমদিকে “বাবুর রাহমাত, সংলগ্ন দেওয়ালের নিকট বসে হযরত শাইখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি দারস ৮৫
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।