কারামাতৃল আউলিয়া আসার কথা ছিলো সেদিন আসলো না। শুধু তাই নয়, দীর্ঘ ২২ দিন পর জাহাজ আসলো। ইতোমধ্যে হযরতের সকল সফরসঙ্গী বিভিন্ন অঞ্চল থেকে কাফিলার সঙ্গে যোগ দিলেন। বুম্বাই থেকে একটি জার্মান জাহাজযোগে কাফিলা ৮ দিনের সমুদ্রত্রমণ শেষে আদেন শহরে পৌঁছলেন। একদিন ও একরাত এখানে অবস্থানের পর জাহাজ জিদ্দার উদ্দেশ্যে পাড়ি জমালো। আরো ৬ দিনের ভ্রমণশেষে জাহাজ জিদ্দায় এসে থামলো। ২১ জিলকদ কাফিলা মন্কা মুকাররমায় পৌঁছলেন। শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ ১. দু'আর বরকত: সিলেট শহরের কোথাও একবার অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তখন সিলেটে অবস্থান করছিলেন। একদল লোক ছুটে এলো তাঁর কাছে। আগুন থেকে রেহাই পেতে দু'আ চাইলো। তিনি ছু"আ করলেন। সাথে সাথে হঠাৎ আগুন নিভে গেল। [চেরাগে মুহাম্মদ] ২. ট্রেন ফিরে আসা: সিলেট থেকে দেওবন্দ যাচ্ছিলেন শাইখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি। সিলেট স্টেশনে তখন মাগরিবের সময় আসন্ন। এদিকে প্লাটফর্ম ছেড়ে গাড়ি চলে যাওয়ার সময়ও উপস্থিত। সবাই তাড়াহুড়ো করে গাড়িতে আরোহণ করলো। হযরত রাহমাতুল্লাহি আলাইহি নিশ্চিন্তে স্টেশনের এক জায়গায় জামাআতের সঙ্গে নামায শুরু করলেন। এদিকে ট্রেন ছেড়ে দিল। বেশ দূরে চলে গেল। অত্যন্ত ধীরস্থিরে নামায আদায় করে তিনি বসে আছেন। দেখা গেল ট্রেনখানা আবার প্লাটফর্মে ফিরে আসছে! আল্লাহ মাস্লুম, ট্রেনের ইঞ্জিনে কী যেনো গণ্ডগোল ছিল। স্টেশনে ফিরে আসার পর মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ও তাঁর “নামাযী" সঙ্গীরা ট্রেনে আরোহণ করলেন। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের যান্ত্রিক সমস্যা দূর হলো এবং তা গন্তব্যস্থলের দিকে যাত্রা করলো। [প্রাণ্ক্ত] ৩. খাট থেকে জিকিরের আওয়াজ: জে.কে. স্কুলের প্রধান শিক্ষক মৌলভী আবদুল বারী নবীগঞ্জী বলেন, “একবার হযরত শায়খ রাহমাতুল্লাহি আলাইহি করিমগঞ্জ আসলেন। সাক্ষাতের উদ্দেশ্যে আমিও সেথায় গেলাম। এদিন বদরপুরের বার্ষিক জলসাও ছিলো। আমি বদরপুর মাদ্রাসায়ও গেলাম। মাদ্রাসার বারান্দায় ৮৪
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।