কারামাতৃল আউলিয়া আল্লাহর একান্ত নৈকট্য হাসীলের আশায় এ নামায পড়েন পরহেজগার মুসলমানরা- এ ইবাদতের কথা কেউ টের পায় না!” অফিসার জবাব শুনে চুপ হয়ে গেল। এরপর দরজা খুলে ঘোড়ায় আরোহণ করে সঙ্গীদেরসহ দ্রুত প্রস্থান করলো। রাও সাহেব তাকে এগিয়ে দিয়ে আসলেন। একটু পরই রাও আবদুল্লাহ সাহেব আস্তাবলে এসে দেখেন হাজী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এ মুসাল্লায় নামাযরতই আছেন। সুবহানাল্লাহ! আল্লাহ যাকে ইচ্ছা তাঁকে তাঁর কুদরতের মাধ্যমে বাঁচাতে পারেন। দ্বিতীয় হাজ্জে যাত্রার সময় এক অত্যাশ্চর্য কারামত প্রকাশ পায়। হযরতের ভাতিজা ও সফরসঙ্গী মৌলভী আজিজুর রহমান বর্ণনা করেন, “আমরা যাত্রার শুরুতে ট্রেনযোগে বুষ্বাই যাচ্ছিলাম। পথিমধ্যে এক স্টেশনে পৌঁছলে ফযরের নামাযের ওয়াক্ত হলো। সফরের আমীর ইমামে রাব্বানী রাহমাতুল্লাহি আলাইহি সবাইকে নির্দেশ দিলেন, নামুন। ফযরের নামায স্টেশনের প্লাটফর্মে পড়ে নেবো। সুতরাং সকলে নেমে গেলেন। হযরত প্রথমে দুই রাকাআত সুন্নাত আদায় করলেন। ট্রেনের সকল মুসলমান পুরুষ নামাযের জন্য নেমে পড়লেন। জামাআত শুরু হয়ে গেল। এদিকে ট্রেন ছাড়ার হুইসেল পড়লো। নামাযের তখনো অনেক বাকী। অনেক লোক হুইসেল শোনে নামায ভেঙ্গে ট্রেনে উঠে গেলেন। এদিকে ইমামে রাব্বানী রাহমাতুল্লাহি আলাইহি খুব ধীরস্থিরে নামায পড়াচ্ছিলেন। ট্রেন চলে যাওয়ার ব্যাপারে তিনি যেনো কিছুই বুঝেন নি। ট্রেনের চালক চেষ্টা চালালো ট্রেন ছেড়ে দিতে। কিন্তু আল্লাহর কী কুদরাত! ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চালক বার বার চেষ্টা করেও ট্রেন চালাতে পারলো না। পুরো পনের মিনিট চলে গেল। ইমামে রাব্বানী শান্তিমতো নামায পড়ে ট্রেনে আরোহণ করলেন। তাঁর সীটে বসার পরই ট্রেনখানার ইঞ্জিন জ্যান্ত হয়ে ওঠলো। ট্রেন চলতে লাগলো। অবশেষে ট্রেনখানা ঠিক সময় মতোই বুম্বাই স্টেশনে পৌঁছলো। অপর আরেক কারামত প্রকাশ পেলো বুম্বাই শহরে অবস্থানকালে হযরতের বেশ কিছু সফরসঙ্গী তখনো কাফিলার সঙ্গে এসে যোগ দেন নি। যেদিন জাহাজ ৮৩
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।