কারামাতুল আউলিয়া আপনাকে অগ্রে নাজা নয়েই চলে আসলাম। একথা বলে সে আস্তীবলের দরোজার নিকটবর্তী হতে লাগলো। বাইরে হাসিমুখ কিন্তু ভেতরে তুমুল তোলপাড়। এ ছিলো রাও সাহেবের অবস্থা। না পারছিলেন কিছু বলতে, না পারছিলেন কিছু করতে। তবে তার বাহ্যিক অবস্থা স্বাভাবিকই ছিলো। কোনো পরিবর্তন পরিলক্ষিত হলো না। অফিসার ভাবলো, খবরদাতা নিশ্চয়ই ভূল তথ্য দিয়েছে! নিজের প্রিয় মুর্শিদ যদি এখানে কোথাও লুকিয়ে থাকতেন তাহলে রাও সাহেবের অবস্থা এরূপ স্বাভাবিক কিভাবে থাকতে পারে? সে মনে মনে এ গুপ্তচরের প্রতি রাগান্বিত হচ্ছিলো। সফরের কষ্ট ও ব্যর্থতার গ্লানি তাকে আড়ষ্ট করে নিচ্ছিলো। কিন্তু এরপরও এ ভাঙ্গা আস্তাবলটির ভেতরে একবার না ঢুকে কিভাবে ফেরত যাওয়া যায়! সে ধীরে ধীরে দরোজা খুলে ভেতরে প্রবেশ করলো। এ মুহুর্তে রাও সাহেবের অবস্থা কী ছিলো তা পাঠক নিশ্চয়ই অনুভব করে থাকবেন। কিন্তু ভেতরে হাজী সাহেবকে চোখে পড়লো না! সুবহানাল্লাহ! আল্লাহ তা'আলার মহিমার শেষ নেই। পুরো কক্ষের ভেতর কোথাও হাজী সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে দেখা গেলো না। রাও সাহেব তো থ! তিনি বুঝতে পারলেন না হযরত কোথায় আত্মগোপন করলেন? কারণ অদৃশ্য হয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায়ে পুলিশের দৃষ্টি এড়ানোর কোনো উপায়ই ছিলো না। আর বাস্তবে তা-ই হলো। হাজী ইমদাছুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি পুলিশ থাকাবস্থায় সেখানে থেকেও অদৃশ্য হয়ে গেলেন। রাও আবদুল্লাহ খান সাহেব জানতেন, এটা তার প্রিয় মুর্শিদের বিরাট কারামাত। তিনি মনে মনে আল্লাহর পবিত্র দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। এদিকে পুলিশ অফিসার পুরো কক্ষ তন্ন তন্ন করে দেখতে লাগলো। সে ভীষণ রাগান্বিত হচ্ছিল এ গুপ্তচরের দিকে। এক পর্যায়ে খান সাহেবকে প্রশ্ন করলো, “এখানে পানির পাত্র এবং পানিতে ভেজা জায়গাটুকু দেখছি কেনো?” তিনি বললেন, “এখানে মুসলমানরা নামায আদায় করে থাকেন। পবিত্রতা অর্জনের লক্ষ্যে পানি দ্বারা হাতমুখ ধৌত করতে হয়।” আপনি আসার দশ মিনিট পূর্বে তারা এখানে মসজিদে, তো এই আস্তাবলে ... ?” খান সাহেব সাথে সাথে জবাব দিলেন, “মসজিদ তো ফরয নামায আদায়ের জন্য। এখানে আদায় হয় গোপন নামায। ৮২
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।