Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া যে আশ্রয়দান করবে সে-ও আইনের চোখে রাষ্ট্রদ্রোহী। সুতরাং হযরতকে আশ্রয়দান করা ছিলো তার জন্য বিরাট ঝুঁকিপূর্ণ কাজ। তিনি হযরতকে নামায অবস্থায় রেখে আস্তাবলের বাইরে এসে দাঁড়াতেই চোখে ভেসে আসলো একদল পুলিশ! হতবাক অবস্থায় থমকে দাঁড়ালেন রাও সাহেব। রাষ্ট্রদ্রোহী অপরাধে অভিযুক্ত হযরতকে আশ্রয় দিয়ে তার নিজের পরিণতি কী দাঁড়াতে পারে তা না ভেবে, হাজী সাহেব রাহমাতুল্লাহি আলাইহির নিরাপত্তার চিন্তায় একেবাবে ভেঙ্গে পড়লেন। তিনি জানতেন, পুলিশরা আস্তাবলের ভেতর তল্লাশী চালাবে। হায় হায়! এখন উপায়? খান সাহেবের নিকট এসে গেল। তারা হাসিমুখে রাও সাহেবকে সালাম জানিয়ে অসময়ে এখানে আগমনের আসল কারণ একথা-সেকথা বলে গোপন রাখার চেষ্টা করলো। দূরদর্শী প্রজ্ঞাবান রাও সাহেব কিন্তু সবই অবগত ছিলেন। কোনো দুরাচার তার এখানে হাজী সাহেব আছেন বলে পুলিশকে খবর দিয়েছে নিশ্চয়ই। পুলিশরা কোন্‌ কারণে এখানে এসেছে তা তিনি ভালোভাবেই বুঝতে পারলেন। মনে মনে জীবনের মালিক একমাত্র তুমি। আমি এই মুহুর্তে সবকিছু জলাঞ্জলি দিতে প্রস্তুত, এমনকি ফাঁসির কাষ্ঠে নিজেকে ঝুলিয়ে দিতেও আমি কোনো পরওয়া করি না। অনুগ্রহ করে তোমার ওলিকে এদের খপ্পর থেকে রক্ষা করো! হে আল্লাহ! আমার বাড়ি থেকে তিনি গ্রেফতার হলে আফসোসের শেষ থাকবে না, আমার জীবন-মরণ সমান হয়ে যাবে! হে প্রভূ তুমি তোমার ওলিকে বাঁচাও!” রাও আবদুল্লাহ খান জানতেন কিছুক্ষণের মধ্যেই তার প্রাণপ্রিয় মুর্শিদের পায়ে এই ইংরেজ বেনিয়াদের দেশীয় ধূসর পুলিশরা বেড়ি পরাবে। তবে নিজেকে সামলে নিতে হবে। তাই তিনি খুব শান্তশিষ্ট ভঙ্গিমায় পুলিশদের সঙ্গে কথা বলার চেষ্টা চালালেন। পুলিশদের সম্মুখে যে কোনো উপায়ে স্বাভাবিকতা বজায় রাখা জরুরী। হয়তো তারা আস্তাবলের ভেতর ঢুকবে না। এরূপ আশা ও সাহসিকতা নিয়ে তিনি বাক্যালাপ শুরু করলেন। অফিসারদের সব কথার জবাব স্বাভাবিকভাবে প্রদানের পর মুসাহাফা করার উদ্দেশ্যে হাত বাড়ালেন। অফিসার ঘোড়া থেকে নেমে বললো, রাও সাহেব! আপনার আস্তাবলের ঘোড়ার খুব নামডাক শুনেছি। এ কারণে ৮১

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।