Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া রূপান্তরিত হয়ে গিয়েছে! সাধু হযরতের দিকে তাকিয়ে মন্তব্য করলেন, “মিয়াজী! সত্যিই আপনি ধনী! এ পরশপাথর আপনার জন্য নয়।” ৭. হালের অবস্থা গোপন রাখা: হযরত নূর মুহাম্মদ ঝানঝানাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে লুকিয়ে রাখার ক্ষেত্রে খুব পারদর্শী ছিলেন। এ ব্যাপারে একটি অত্যাশ্চর্য অবস্থার কথা শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। হযরত মিয়াজী রাহমাতুল্লাহি আলাইহির কাইফিয়াত সম্পর্কে তিনি বলেন, “হযরত মিয়াজী রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে দীর্ঘ ৬ মাসব্যাপী একটি রূহানী হালের আত্মপ্রকাশ করে। এই একই হালের অবস্থায় উপনীত হয়ে হযরত মানসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি “আনাল হাকৃ” শব্দদ্ধয় উচ্চারণ করেছিলেন। কিন্তু হযরত মিয়াজী এই হালের অবস্থাকে এমনভাবে নিজের অভ্যন্তরে গোপন করে রাখলেন যে, আপন লোমকুপগুলোও এ ব্যাপারে কিছু জানতে পারে নি। তিনি এই অবস্থায়ও বাচ্চাদেরকে কুরআন শিক্ষাদানসহ বাহ্যিক কাজকর্ম চালিয়ে গেলেন।” ৮. তাওয়াজ্জুর প্রভাব: কোনো একদিন একদল মুরীদ এসে হযরতকে আবদার জানালো, দয়াকরে আপনি আমাদের নফসের ইসলাহের ব্যবস্থা করুন। এসময় হযরত মিয়াজী রাহমাতুল্লাহি আলাইহি বাচ্চাদেরকে কুরআন শরীফের পাঠদান করছিলেন। মুরীদানের অনুরোধে তিনি উঠে দাঁড়ালেন। বাচ্চাদেরকে বললেন, তোমরা তিলাওয়াত করতে থাকো। আমি একটু আসি। এরপর আবেদনকারীদের নিয়ে একটি কক্ষে ঢুকে পড়লেন। দরোজা বন্ধ করা হলো। হযরত মিয়াজী রাহমাতুল্লাহি আলাইহি সবাইকে কাছে বসিয়ে তাওয়াজ্জুহ প্রদান করতে লাগলেন। বাচ্চাদের মধ্যে সর্বাপেক্ষা বয়স্ক ছেলেটি ভাবলো, হযরত এঁ কক্ষে কি করছেন একটু দেখে নিই। সে কক্ষের দরজার চাবিছিদ্র দিয়ে ভেতরে দৃষ্টিপাত করলো। সবকিছু দেখার পর ফিরে এসে অন্যান্য বাচ্চাদের নিয়ে বসে পড়লো। বললো, উস্তাদ হুজুর সেখানে কি করছেন আমি তোমাদেরকে দেখাবো? তারা বললো, দেখাও। সে বললো, এসো, সবাই চোখ বন্ধ করে আমার সামনে বসো! সব বাচ্চা সামনে বসার পর সে নিজে মিয়াজী সাহেব বনে গেলো এবং অভিনয় করে তাওয়াজ্জুহ প্রদানের বাহ্যিক কাজ দেখাতে অগ্রসর হলো। কিন্তু সে ভয় পেয়ে গেলো। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়লো। ৭৯

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।