Karamatul Aulia
/ 137
📝 Text 📖 PDF

কারামাতুল আউলিয়া ইমাম জালালুদ্দিন সুযুতি রাহিমাহুল্লাহ তাঁর ফাতওয়ার সংকলনে একটি প্রবন্ধে কুতুব, আওতাদ, নুজাবা ও আবদাল সম্পর্কে লিখেছেন: “আমার নিকট বর্ণনা পৌঁছুয়েছে যে, অজ্ঞ কেউ কেউ আউলিয়ায়ে কিরামের অস্তিত্বকে অস্বীকার করেছে। আউলিয়াদের মধ্যে আছেন আবদাল, নুকাবা, নুজাবা, আওতাদ এবং আকৃতাব। এ ব্যাপারে অনেক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান। এসব হাদিস দ্বারা এদের অস্তিত্ব প্রমাণিত। সুতরাং এসব হাদিস আমার বর্তমান গ্রন্থে সন্নিবেশিত করেছি। এতে সবাই উপকৃত হবেন- আশারাখি। জেনে রাখা ভালো, কট্টর অজ্ঞদের অস্বীকৃতিকে কোনো মূল্য ও গুরুত্ব দেওয়া ঠিক নয়। সুতরাং আমি বলি, এসব হাদিস আসহাবে কিরাম থেকে সুস্পষ্টভাবে (সহিহশুদ্ধভাবে) বর্ণিত হয়েছে। ...” এরপর তিনি ১৮ জন সাহাবা ও তাবিঈর নাম লিপিবদ্ধ করেছেন।১ হাদিস থেকে প্রমাণ আমরা বেশ কট হাদিস লিপিবদ্ধ করছি। আশাকরি এগুলো পাঠের পর আউলিয়াদের অস্তিত্ব ও স্তর সম্পর্কে কারোর বিন্দুমাত্রও সন্দেহ থাকবে না। হাদিস ১ হযরত উম্মে সালামাহ রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “একজন খলিফার মৃত্যুর পর মতানৈক্য সৃষ্টি হবে। মদিনায় বসবাসকারী এক ব্যক্তি তাড়াতাড়ি মক্কা শরীফ যাবে। মক্কার কিছু লোক রুকন ও মাকাম (রুকনে হাজারে আওয়াদ ও মাকামে ইব্রাহিম এর মধ্যবর্তী স্থানে) তাঁর নিকট এসে [খলিফা হিসেবে] আনুগত্যের কসম করবে। সিরিয়া থেকে একটি সামরিক অভিযান তার বিরুদ্ধে প্রেরিত হবে। মানুষ সৈন্যদের দেখে, সিরিয়ার আবদাল এবং ইরাকের উত্তম মানুষ খলিফার হাতে বাইআত গ্রহণ করবে।২ * হাউইল ফাতাওই ২: ২৪১; আজলুনি- কাশফ পৃ. ৩৫; শাখওই- মাকাদিস পৃ. ৮। ২ আবু দাউদ হা.ন. ৩৭৩৭; আহমদ ৬:৩১৬; মুসান্নাফে ইবনে আবি শাইবাহ ৮:৬০৯; আবদুর রাজ্জীক ১১:৩৭১: তাবারানি ৩:৩৫ ইত্যাদি। একটি দীর্ঘ হাদিসের অংশ। ৭

— Page 8 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.