কারামাতৃল আউলিয়া পরদিন হযরত মিয়াজী রাহমাতুল্লাহি আলাইহি বাজারে আসলেন। কিন্তু সবাই সবার আগে! এরপর একে একে অন্যান্য সকল হিন্দু-মুসলিম দোকানী দাঁড়ালেন। হযরত চলে যাওয়ার পর সকলে এসে এ প্রতিবাদী বাবুকে প্রশ্ন করলো, ব্যাপার কি? সবার পূর্বে আপনিই যে দাঁড়ালেন? তিনি জবাব দিলেন, “ভাইসব! দাঁড়ানো ছাড়া আমার কোনো উপায় ছিলো না। হযরত আসার সাথে সাথেই এক অদৃশ্য হাত আমার কান ধরে টেনে আমাকে দাঁড় করিয়েছে!” ৫. মিয়ান সাহেবের জিকিরের অবস্থা: একদা কারনাল থেকে একজন আলিম এসে মিয়াজী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, “আমরা শুনতে পাচ্ছি, মানুষ বলাবলি করছে জিকিরের সময় নাকি আউলিয়াদের দেহের বিভিন্ন অংশ আলাদা হয়ে পড়ে? এ ব্যাপারে আপনার অভিমত কি?” হযরত মিয়াজী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, “এটা সম্ভব। আমার মামা বর্ণনা করেছেন, তিনি একদা হযরত মিয়ান সাহেৰ রাহমাতুল্লাহি আলাইহির খানকায় গিয়েছিলেন। খানকার দরজা বন্ধ ছিলো কিন্তু তালাবদ্ধ নয়। তিনি দরজা খুলে ভেতরে ঢুকে এক আশ্চর্য ব্যাপার দেখতে পেলেন। হযরত মিয়ান সাহেব রাহমাতুল্লাহি আলাইহির দেহের বিভিন্ন অংশ তথা হাত, পা, মাথা ইত্যাদি আলাদা অবস্থায় আছে। ক্ষণকাল পরই হযরত মিয়ান সাহেবের অবস্থা স্বাভাবিক হলো। তিনি মামাকে বললেন, তুমি এইমাত্র যা দেখলে তা কারো নিকট বলবে না।” ৬. স্বর্ণের তৈরি দেওয়াল: এক সাধু হযরত মিয়াজী রাহমাতুল্লাহি আলাইহির নিকট এসে বললো, “মিয়াজী! আমার ব্যাগে একটি পরশপাথর আছে। আপনি গরীব লোক। এটা গ্রহণ করুণ। এর দ্বারা আপনি ধনী হতে পারবেন।” তিনি জবাব দিলেন, “আমার ধনের কোনো প্রয়োজন নেই। আপনার পরশপাথর আপনার কাছেই থাকুক।” কিন্তু এটা গ্রহণ করার জন্য সাধু বার বার তাকে তাগিদ দিতে থাকেন। উভয়ে যে স্থানে দাঁড়ানো ছিলেন সেখানে একটি পুরাতন দেওয়াল ছিল। হযরত মিয়াজী রাহমাতুল্লাহি আলাইহি একটি মাটির ঢেলা হাতে তুলে সামনের এ দেওয়ালের উপর ছুঁড়ে মারলেন। এরপর বললেন, “সাধু! দেখুন তাকিয়ে!” সাধু অবাক হয়ে দেওয়ালের দিকে তাকিয়ে রইলেন। কারণ, সমস্ত দেওয়ালটি স্বর্ণে ৭৮
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।