কারামাতৃল আউলিয়া হযরত ফিরে গেলেন। যেদিন তিনি লাহুরীতে ফিরে আসলেন এদিন থেকেই অগ্নিকাণ্ডের অবসান ঘটলো। হযরত! আপনি লাহুরী ছেড়ে চলে যাওয়ার পর কোন্ কারণে অগ্নিকাণ্ড শুরু হয়েছিল? তিনি জবাব দিলেন, “আমি চলে যাওয়ার পর লাহুরী এবং এর অধিবাসীদের প্রতি আমার মুহাব্বতের কথা স্মরণ হয়েছে মাত্র, আর কিছু নয়।” ২. বৃষ্টিপাত: লাহুরী অঞ্চলে বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছিলো না। লোকজন ছুটে এলো হযরত মিয়াজী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে। হযরত তখন একখণগড ইক্ষু চিবিয়ে রস আহরণ করছিলেন। আগন্তকদের মধ্যে একব্যক্তির সঙ্গে হযরতের গভীর সম্পর্ক ছিলো। তিনি তাকে বললেন, “এই ইক্ষুখণ্ড যদি চিবিয়ে রস খাও, তাহলে আল্লাহ তা”আলা হয়তো বৃষ্টি বর্ষণ করাবেন।” লোকটি ইতস্তত করতে লাগলেন। কিন্তু অন্যরা বললো, “হযরতের নির্দেশ পালন করো! চুষো!” তিনি শেষ পর্যন্ত ইক্ষুখণ্ড মুখে দিয়ে চুষতে লাগলেন। আল্লাহর কী করুণা! সাথে সাথে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়ে গেল। ৩. খামারে আগুন: কোনো এক সময় একটি খামারে আগুন ধরলো। হযরত নিকটস্থ কোথাও অবস্থান করছিলেন। খামারের মালিক ছুটে গেল হযরতের নিকট। বললো, হযরত! দু'আ করুন। আমার খামারটি জুলেপুড়ে ছাই হয়ে যাচ্ছে। তিনি নিজের মাথার টুপি খুলে মালিকের হাতে তুলে দিয়ে বললেন, “এক্ষুণি ছুটে যাও। এই টুপি অগ্নিতে নিক্ষেপ করো!” খামারের মালিক ছুটে গেল এবং হযরতের নির্দেশ মুতাবিক টুপিটি অগ্রিতে ছুঁড়ে মারলো। সাথে সাথে আগুন নিভে গেল। ৪. অদৃশ্য হাতের কান ধরা: হযরত মিয়াজী রাহমাতুল্লাহি আলাইহি বাজারে গেলে দোকানিরা তাঁর সম্মানে দাঁড়িয়ে যেতো এবং তাঁকে সালাম জানাতো। দোকানীদের মধ্যে প্রভাবশীল এক হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তিনি বললেন, আমরা কেনো এভাবে দাঁড়াবো? এরূপ করার কোনো প্রয়োজন নেই। তিনি সবাইকে বুঝিয়ে-সুঝিয়ে দাঁড়ানো থেকে বিরত থাকার ব্যাপারে মতৈক্য সৃষ্টি করলেন। সুতরাং সবাই বললো, না, আমরা এভাবে আর দাঁড়াবো না। ৭৭
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।