কারামাতৃল আউলিয়া “সকলের পক্ষে এই ওজন বহন করা সম্ভব নয়। এই ব্যক্তিও তা বহন করার ক্ষমতা রাখতো না।” তানেশ্বর শহরে বাৎসরিক এক মেলা বসতো। শত-সহস্র হিন্দু এতে জড়োত হতেন। হযরত জালালুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি একদা তাঁর খাদিমকে জিজ্ঞেস করলেন, এই মেলায় এতো হিন্দু জমায়েত হওয়ার কারণ কি? খাদিম তাঁকে বললেন, হযরত! এটা হিন্দুদের কি একটা ধর্মোঘসব। তবে এতে এক প্রখ্যাত যোগী আসেন। তার আধ্যাত্মিক ক্ষমতা বিরাট। তিনি শক্ত যমিনের উপর ডুব দিয়ে মাটির নীচে যেতে পারেন এবং অন্য কোথাও যেয়ে আবার উঠে আসেন। এই অত্যাশ্চর্য ব্যাপার দেখার জন্যই এতো লোক একত্রিত হয়। হযরত বললেন, আমিও এই তামাশা দেখবো! আমাকে নিয়ে চলো। খাদিম কিছুটা আশ্চর্যবোধ করলো। এরপরও নির্দেশ মানতে হবে। হযরত তানেশ্বরী মেলায় গমন করলেন। যোগী যে স্থানে তার 'অলৌকিত ক্ষমতা" প্রদর্শন করেন হযরতকে ঠিক সেখানে নিয়ে যাওয়া হলো। ক্ষমতা প্রদর্শনের সময় আসলো। যোগী প্রত্যেকবারের মতো এবারও মাটির উপর আঘাত করলেন। মাটি ফেটে গেল। তিনি লাফ মেরে ভেতরে প্রবেশ করলেন। সাথে সাথে হযরত জালালুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এ স্থানে পা রাখলেন। যোগী আর বেরিয়ে আসলেন না, মৃত্যুমুখে পতিত হলেন। হযরত মিয়াজী নূর মুহাম্মদ ঝানঝানাওয়ী রাহিমাহুল্লাহ ১. অগ্নিকাণ্ড; কোনো কারণবশত লাহুরীর পাঠান সম্প্রদায় হযরতের সঙ্গে অন্যায়ভাবে খারাপ ব্যবহার করে। এতে তিনি অসন্তুষ্ট হয়ে লাহুরী ছেড়ে ঝানঝানায় চলে আসেন। এদিকে লাহুরী শহরের বিভিন্ন মহল্লায় অজানা কারণবশত অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হলো। এতে মানুষের জান-মালের ক্ষতি হচ্ছিলো। কিন্তু কিছুতেই অগ্নিকাণ্ডের অবসান হলো না। স্থানীয় পাঠান সম্প্রদায় বুঝতে পারলো যে, হযরত ঝানঝানাওয়ী রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে তাদের অন্যায় আচরণের ফলেই হয়তো এই বিপদ পুরো শহরে পতিত হয়েছে। তারা ছুটে গেল তাঁর দরবারে। ক্ষমা প্রার্থনা করলো। লাহুরীতে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানালো। ৭৬
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।