কারামাতৃল আউলিয়া একথা শুনে তিনি রাগান্বিত হয়ে নির্দেশের সুরে বললেন, “হে জিন! তুমি এক্ষুণি জিন এই নির্দেশ পালন করতে গউসের নিকট গেলেন। তাকে ধরে শূন্যে উড়ো দিলেন। মুহাম্মদ গউস অবাক হয়ে নিজের সাধনকৃত জিনকে প্রশ্ন করলেন, “ওহে! এ কী করছো? তুমি আমাকে নিয়ে কোথায় চললে? আমার নির্দেশ অমান্য করলে কেন? জিন জবাব দিলেন, “অন্যান্য ক্ষেত্রে আমি অবশ্যই আপনার অনুগত। কিন্তু হযরত গাঙ্গুহী রাহমাতুল্লাহি আলাইহির ক্ষেত্রে আমরা আপনার নির্দেশ পালনে অপারগ।” সুতরাং মুহাম্মদ গউসকে হযরতের সম্মুখে নিয়ে হাজির করা হলো। তিনি তাকে জিজ্ঞেস করলেন, “আপনার লজ্জা হয় না?” গউস সত্যিই লঙ্জিত হলেন এবং হযরত গাঙ্গুহী রাহমাতুল্লাহি আলাইহির হাতে বাইআত গ্রহণ করলেন। এরপর তিনি ইলমে তাসাওউফের উচ্চতর মাকামে আরোহণ করেন। তিনি সাহেবে নিসবতের স্তরে উন্নীত হন। মুহাম্মদ গউসের সমাধি গোয়ালিওরে অবস্থিত। হযরত জালালুদ্দীন তানেশ্বরী রাহমাতুল্লাহি আলাইহির এক মুরীদ একবার বললেন, “এমন এক যুগ ছিলো যখন রূহানী জগতের উচ্চ পর্যায়ের ওলিদের চোখের দৃষ্টিপাত সাহেবে-কামাল হওয়ার কারণ হয়ে যেতো।” হযরত একথা শুনে বলে উঠলেন, “আজকের যুগেও এরূপ মহাত্মন ওলিআল্লাহ জীবিত আছেন!” উক্ত মুরীদের প্রতি তিনি ক্ষণকালের জন্য গভীর দৃষ্টিতে তাকিয়ে তাওয়াজ্জহ প্রদান করলেন। মুরীদ সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। দীর্ঘ তিনদিন পর্যন্ত তিনি এ অবস্থায় থাকলেন। এর কিছুদিন পর মুরীদ মৃত্যুমুখে পতিত হলেন। তার মৃত্যুসংবাদ শুনে হযরত জালালুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি মন্তব্য করলেন: ৭৫
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।