কারামাতুল আউলিয়া হযরত আবদুল হাক রাদাওলাওয়ী রাহিমাহুল্লাহ কোনো এক দিন হযরত আবদুল হক রাহমাতুল্লাহি আলাইহি বেশ বড়ো একটি পাতিলে খাবার তৈরী করে রাস্তার মধ্যে রেখে দিলেন। তিনি সবাইকে বললেন, “এই পাতিল থেকে লোকজন যতোই খাবার গ্রহণ করুক না কেনো, তা কমবে না ইনশাআল্লাহ!” সত্যিই তা-ই হলো। দীর্ঘ দিনব্যাপী পথিকরা উক্ত পাতিল থেকে খাবার খেলো কিন্তু তা কমলো না। আশ্চর্য এই কারামত অবলোকন করে লোকজন হযরতের প্রতি আকৃষ্ট হয়ে পড়লো। হঠাৎ তাঁর মনে এক ভাবের উদ্রেক হলো। মনে মনে বললেন, সর্বনাশ! এই কারামতের ফলে লোকজন তাঁকে অতিভভ্তি করা শুরু করে দিয়েছে! এক্ষুণি তা না থামলে লোকজন ও তাঁর নিজের ক্ষতি হতে পারে। সুতরাং তিনি সবাইকে বললেন, “কেউ ভূল বুঝবেন না। একমাত্র আল্লাহ তাআ-লাই হচ্ছেন রিজিকদাতা। যা হচ্ছে তা আল্লাহর হুকুমে হচ্ছে। একমাত্র তিনিই তাঁর সৃষ্ট সবকিছুর উপর ক্ষমতাবান। আমার কোনো হাত নেই।” একথা বলার পর পাতিলটি তিনি ভেঙ্গে ফেললেন। হযরত আবদুল কুদ্দুস গঙ্গুগী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবদুল কুদ্দুস গাঙ্গুহী রাহমাতুল্লাহি আলাইহির সমসাময়িক ছিলেন। তিনি জিন সাধন করতেন। একদা ইচ্ছা করলেন, হযরত গাঙ্গুহী রাহমাতুল্লাহি আলাইহিকে নিজের নিকট জিন মারফত নিয়ে আসতে। সুতরাং তিনি একজন জিনকে হযরতের নিকট পাঠিয়ে দিলেন। হযরত আবদুল কুদ্দুস রাহমাতুল্লাহি আলাইহি এসময় মসজিদে আল্লাহর জিকির করছিলেন। জিন তাঁর নিকটে যেয়ে কিছু বলার বা করার সাহস পাচ্ছিলেন না। হযরত হঠাৎ বলে উঠলেন, “কে ওখানে?)। জিন সামনে এগিয়ে যেয়ে সালাম জানালেন। এরপর বললেন, হযরত! মুহাম্মাদ গউস আমাকে পাঠিয়েছেন। তার ইচ্ছে আমি আপনাকে নিয়ে যাই। আপনার কোনো অসুবিধা হবে না। শূন্যের উপর তুলে আমি নিয়ে যাবো। ৭৪
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।