কারামাতৃল আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা হযরত শামসুদ্দীন তুকী পানিপথী রাহমাতুল্লাহি আলাইহি কারামতওয়ালা বুজুর্গ ছিলেন। সুতরাং তাঁর জীবনের অসংখ্য কারামত থেকে ক'টি মাত্র এখানে বর্ণিত হলো। গরম অযুর পানি: তিনি একদা সিদ্ধান্ত নিলেন সুলতানের সৈন্যবাহিনীতে যোগ দেবেন। ভীষণ ঠাপ্তার মৌসুমে পুকুরের পানি পর্যন্ত বরফে পরিণত হতো। হযরতের এক সাথী একদিন এক ছোট্ট পুকুরের পারে দাঁড়িয়ে দেখতে পেলেন তিনি অযু করছেন। পানি হিমায়িত অবস্থায় ছিলো। কিন্তু তিনি লক্ষ্য করলেন, অযুর পানিটুকু যে স্থান থেকে তিনি ওঠিয়ে নিয়ে কাজ সারছিলেন তা উত্তপ্ত। অর্থাৎ হযরতের অযুর জন্য এই কতটুকু জায়গার পানি শুধু তরল ছিলো না- গরমও হয়ে গিয়েছে! এই অত্যাশ্চর্য ব্যাপার উক্ত সৈন্য সুলতানকে অবগত করলেন। সুলতান হযরতের বুজুর্ণি অনুধাবন করে তাঁর বিশেষ ভক্তে পরিণত হলেন। দুর্গের দরোজা খুলে গেলো: দেশের সুলতান একটি দুর্গে কয়েকবার অভিযান পরিচালনা করেও তা দখল করতে ব্যর্থ হলেন। অবশেষে তিনি হযরত শামসুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির হয়ে বললেন, “হযরত! অনুগ্রহ করে দু'আ করুন। আমি এই ছুর্ণটির উপর বার বার আক্রমণ চালিয়েও ব্যর্থ হচ্ছি।” প্রথমে তিনি কর্ণপাত করলেন না। কিন্তু সুলতান বার বার আবদার করতে লাগলেন। অবশেষে তিনি বললেন, “ঠিক আছে! আপনি নিজে আক্রমণ চালাবেন, দেখবেন এমনিতেই ছুর্ণের দরজা খুলে গেছে।” সুলতান হযরতের কথা মতো দুর্গে আক্রমণ করলেন। সত্যিই এর দরজা খুলে গেল। তিনি অতি সহজে তা দখল করে দিলেন। এই ঘটনার পর হযরতের প্রতি সুলতানের ভক্তি-শ্রদ্ধা আরো বেড়ে গেল। কিন্তু শামসুদ্দীন তৃকী রাহমাতুল্লাহি আলাইহি যখন লক্ষ্য করলেন, কারামতের ঘটনাবলী প্রকাশ হওয়ার পর লোকে তাঁকে অতিভক্তি করতে শুরু করেছে, তিনি গোপনে সে স্থান ত্যাগ করে অন্যত্র চলে গেলেন। এরূপ করার মূল কারণ ছিলো রিয়া ও যশ-খ্যাতি দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। সত্যিকার ওলিদের হালত এরূপই হয়ে থাকে। দুনিয়ার মানুষ তাঁদেরকে বড়ো ওলি ভাবুক, তা তাঁরা কখনো পছন্দ করতেন না। ৭৩
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।