Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া পুলিশরা তার আবদার রক্ষার্থে হযরতের খানকায় নিয়ে আসলো। এ লোকটিও হযরতের নিকট আবদার করলো, “হে মহাত্মন! আপনি তো আমাকে চিনেন। আমি কোনো অপরাধ করি নি। দয়া করে আমাকে এদের হাত থেকে রক্ষা করুন।” তিনি জবাব দিলেন, “আচ্ছা, কোনো অসুবিধা নেই। তুমি যদি নিরপরাধ হয়ে থাকো তাহলে ছাড়া পাবে। আমি দু'আ করছি।” নিজে লোকটির আমানতদার হয়ে পুলিশদেরকে বললেন, “এই লোকটিকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিন।” পুলিশ তা মেনে নিল। এরপর হযরত অপর লোকটির দিকে ইঙ্গিত করে বললেন, “যাও, এই লোকটিকে সাথে নিয়ে অমুক বাজারে চলে যাও। সেখানে দেখবে এক দাসীকে বিক্রি করা হচ্ছে। তাকে ক্রয় করে নিয়ে এসো।” উভয়ে বাজারে গিয়ে এ দাসীকে কিনে আনলো। খানকায় আসার পর হযরত বললেন, ওহে! স্ত্রীহারা ব্যক্তি! এই দাসীটি তুমি নিয়ে যাও। সে দাসীর মুখের নিকাব সরিয়ে অবাক হয়ে গেল। এযে তাঁরই অপহতা স্ত্রী! হযরত ফরিদুদ্দীন মাসউদ রাহমাতুল্লাহি আলাইহির এই অপূর্ব কারামতে সকলেই মুগ্ধ হলেন। বিপদে পতিত উভয় ব্যক্তি তাঁর সান্ধ্য লাভে ধন্য হলো। হযরত শামসুদ্দি তুকী পানিপথ্ী রাহিমাহুল্লাহ প্রায় আটশত বছর পূর্বে হযরত তুকী পানিপথী রাহমাতুল্লাহি আলাইহি জীবিত ছিলেন। সে যুগের মহান মাশাইখ রাহমাতুল্লাহি আলাইহিমের সাধনা ও ধ্যানের পথ-পাথেয়, পদ্ধতি ও মাত্রা ছিলো অতুলনীয়। আজকের যুগে এরূপ উচ্চ পর্যায়ের ইবাদত, জিকির, মুরাকাবা, মুজাহাদাসম্পন্ন বুজুর্ণদের সংখ্যা বিরল- এমনকি নেই বললেও অত্যুক্তি হবে না। ইলমে মা"রিফাতের রাস্তায় যখন সালিক খুব বেশী থেকে বেশী সাধনায় লিপ্ত হন তখন “পথের বস্ত” হিসাবে 'কাশফ"”, কারামত” ও শক্তি বৃদ্ধি আর অন্যান্য সময় অপর এক বা একাধিক বান্দার উপকারার্থে ভৃষিত করেন। সুতরাং এসব ব্যাপার কোনো সালিকের মাধ্যমে প্রকাশ পাওয়ার নামই “কামালিয়াতের” নিদর্শন নয়। জগতে অনেক আল্লাহর উচ্চপর্যায়ের ওলি ছিলেন যাদের মাধ্যমে এসব প্রকাশ পায় নি। তবে হযরত আলাউদ্দীন সাবির কালিয়ারী ৭২

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।