Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া নৌকোখানা তাঁকে নিয়ে অপর পারের দিকে চলতে লাগলো। এদিকে কুঠুরির জানালা দিয়ে মাথা বের করে বু-আলী রাহমাতুল্লাহি আলাইহি সবকিছু অবলোকন করছিলেন। তিনি দু'আ করলেন, “হে আল্লাহ! নৌকোখানার গতিরোধ করুন!” সাথে সাথেই কাগুজে নৌকোটি থেমে গেলো নদীর মাঝখানে। হযরত ফরিছুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে এটা ঘুরতে লাগলো। তিনি বিষয়টি বুঝতে পারলেন। চোখে পড়লো বু-আলী রাহমাতুল্লাহি আলাইহি জানালার মধ্য দিয়ে তাঁর দিকে তাকিয়ে আছেন। হযরত ফরিছুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি দু'আ করলেন, “হে আল্লাহ! বু-আলীর মাথায় দুটি লম্বা শিং গঁজিয়ে দেন, যাতে তিনি এদিকে তাকাতে সক্ষম না হন!” এ ছু'আও আল্লাহর দরবারে কবুল হলো। সুতরাং বু- আলীর মাথায় শিং গজিয়ে ওঠায় জানালার বাইরে তাকাতে পারলেন না। ইতোমধ্যে ফরিদুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি নদী পার হয়ে আসলেন। বু-আলী কলন্দর রাহমাতুল্লাহি আলাইহিকে সালাম জানিয়ে কক্ষে ঢুকলেন। নিজের ভুল বুঝে বু-আলী রাহমাতুল্লাহি আলাইহি মেহমানের নিকট ক্ষমা প্রার্থনা করলেন। তিনি ক্ষমা করলেন। সাথে সাথে বু-আলীর মাথা থেকে শিংদ্ধয় অদৃশ্য হয়ে গেল। উভয় বুজুর্গ এবার মুসাফাহা করলেন। ৫. অপহতা স্ত্রী উদ্ধার একদিন হযরতের খানকায় একব্যক্তি কাঁদতে কাঁদতে প্রবেশ করলো। বললো, “হযরত! আমার সর্বনাশ হয়ে গেছে। একদল ডাকাত আমার ঘরে ঢুকে সবকিছু লুগ্ঠন করে নিয়ে গেছে। আমি এতে সবর করেছি, কিন্তু তারা আমার প্রিয়তমা স্ত্রীকেও অপহরণ করে নিয়ে গেছে! দয়া করে আমাকে সাহায্য করুন। আমার স্ত্রী ছাড়া আমি বাঁচবো না।” শায়খ ফরিদুদ্দীন একটু ভেবে বললেন, আচ্ছা তুমি আগামীকাল এসো। দেখি কিছু করা যায় কি না। পরদিন সে ফিরে আসার পর তিনি বললেন, এখানে একটু অপেক্ষা করো। বাইরে দেখা গেলো একদল পুলিশ এক ব্যক্তিকে চেইন দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে সুলতানের দরবারে । তিনি লোকটিকে চিনতেন। সে বার বার আবদার করছিলো, “আমাকে ছেড়ে দিন! আমি কোনো অপরাধ করি নি। আমাকে অন্তত একটি বার শায়খ ফরিছুদ্দীনের দরবারে নিয়ে চলুন ৭১

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।