Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতুল আউলিয়া ২. পছন্দসই খাবার পরিবেশন একদিন ৭ জন দরবেশ হযরতের খানকায় মেহমান হলেন। তারা সকলে মিলে হযরতের বুজুর্ী পরীক্ষা করার এক কৌশল আঁটলেন। প্রত্যেকে নিজ নিজ সামনে এসে যায় কি না। কিছুক্ষণ পর তাদের সম্মুখে খাবার পরিবেশন করা হলো। বিভিন্ন জাতের ও নিজেদের পছন্দসই খাদ্য সামনে এসেছে দেখে দরবেশরা অবাক হয়ে গেলেন। তাঁরা বুঝতে পারলেন, হযরত ফরিদুদ্দীন মাসউদ গঞর্জেশকর রাহমাতুল্লাহি আলাইহি খুব উচ্চ পর্যায়ের ওলি। তাঁর প্রতি ভক্তি-শ্রদ্ধা শতগুণ বেড়ে গেল। ৩. মুরীদ কর্তৃক স্বর্ণমুদ্রা লুকানোর ঘটনা কোন এক সময় এক ধনী ব্যক্তি হযরতের এক মুরীদের মাধ্যমে ১০০ স্বর্ণমুদ্রা হাদিয়া হিসাবে পাঠালেন। মুরীদ জানতো, উক্ত ধনী লোকটি কখনো হযরতের দরবারে আসবে না। সুতরাং সে পথিমধ্যে সকলের অগোচরে ৫০টি স্বর্ণযুদ্রা নিজের জন্য লুকিয়ে রাখলো। দরবারে পৌঁছে সে বাকী ৫০টি স্বর্ণমুদ্রা হযরতের হাতে প্রদান করলো। তিনি মৃদু হেসে বললেন, “বস! তুমি তো বেশ সুন্দর অর্ধা- অর্ধিভাবে বণ্টন করলে!” কথাটি শুনতেই মুরিদের শরীরে কম্পন শুরু হয়ে গেল। সে বাকী ঘুদ্রাগুলো বের করে হযরতের হাতে তুলে দিয়ে বার বার ক্ষমা প্রার্থনা করতে লাগলো। তিনি তাকে ক্ষমা করে দিলেন। শুধু তাই নয়, ঘটনার পর কেনো যেনো এই মুরীদের প্রতি তিনি দয়াপরবশ হয়ে ওঠেন এবং নিজের সান্নিধ্যে রেখে দেন। পরবর্তীতে এই মুরীদ একজন খ্যাতিমান ওলি হিসাবে আত্মপ্রকাশ করেন। ৪. হযরত বু-আলী কলন্দর রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ একদা হযরত বু-আলী কলন্দর রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে হযরত ফরিছুদ্দীন যাত্রা করলেন। পথিমধ্যে একটি নদী পার হতে হয়। কিন্তু সেখানে নৌকা ছিলো না। নদীর অপর পারে বু-আলী কলন্দর রাহমাতুল্লাহি আলাইহির কুঁড়েঘর। ফরিছুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি একখানা ছোট্ট কাগজের নৌকা বানিয়ে আল্লাহর নাম নিয়ে এতে আরোহণ করলেন। আল্লাহর কুদরতে ৭০

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।