কারামাতৃল আউলিয়া হযরত কুতুবুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি যখন সুলতানের এই নির্দেশ শ্রবণ জ্বালাতে সক্ষম হবেন।” এ মাসেই শিহাবুদ্দীন ঘোরী খুরাসান প্রদেশে এক যুদ্ধে থাকাকালে বিশ্বাসঘাতক এক ব্যক্তি কর্তৃক নিহত হন। (সিয়ারুস সালিকীন) হযরত ফরিছুদ্দীন মাসউদ গঞ্জেশকর রাহমাতুল্লাহি আলাইহি কারামতওয়ালা বুজুর্গ ছিলেন। বিভিন্ন কিতাবে তাঁর মাধ্যমে প্রকাশিত অনেক কারামতের বর্ণনা লিপিবদ্ধ আছে। কারামত বুজুর্গীর, ওলিয়াত কিংবা শায়খের যোগ্যতা লাভের প্রমাণ নয়। অধিকাংশ বুজুর্গানে দীনের মতে “কারামত মূলত তরীকতের রাস্তার “কাটা” মাত্র। এ থেকে প্রত্যক্ষদর্শীরা হয়তো কিছু উপকৃত হতে পারেন, এই যা। যা হোক, হযরতের কারামত হিসাবে প্রসিদ্ধ পাঁচটি ঘটনা তুলে ধরছি। ১. ঘাতকের উদ্দেশ্য উপলব্ধি লাহোরের প্রধান কাজি ও অন্যান্য উচ্চপদস্থ সরকারী কর্মচারী শায়খ ফরিছুদ্দীন গঞ্জেশকর রাহমাতুল্লাহি আলাইহিকে বেশ হিংসার দৃষ্টিতে দেখতো। একদা তারা ফন্দি আটলো, তাঁকে হত্যা করে ফেলবে। সুতরাং টাকার বিনিময়ে এক ঘাতককে হযরতের দরবারে প্রেরণ করলো। রাতের গভীরে হযরত ফরিছুদ্দীন মাসউদ রাহমাতুল্লাহি আলাইহি গভীর ধ্যানমগ্ন আছেন। ঘাতক কক্ষে ঢুকে কর্কশ সুরে সালাম জানালো। মনে হলো তিনি তা শুনতে পান নি। সুতরাং জবাব দিলেন না। একটু পর তাঁর ধ্যান ভেঙ্গে গেলো। খাদিমকে বললেন, দেখো তো, আগন্তক লোকটির গায়ে হলুদ বর্ণের জামা ও সে তুকী নিবাসী লোক কি না? খাদিম জবাব দিলেন, জি হ্যাঁ। তার কোমরে শিকল আছে, বস্ত্রের অভ্যন্তরে লুকিয়ে রেখেছে একটি ছুরি, ঠিক কিনা? তুমি তাকে বলো, এই মুহূর্তে সে এখান থেকে বিদায় না হলে ভীষণ বিপদে পড়বে। লোকটি আড়ালে থেকে সবই শোনতে পেলো। সে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল। ৬৯
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।