Karamatul Aulia
/ 137
📝 Text 📖 PDF

কারামাতৃল আউলিয়া যাবৎ উক্ত তাক থেকে তরতাজা রুটি নিয়ে যেতেন। এই রুটি কোথেকে যে আসতো, কেউ তা জানতো না। উল্লেখ্য, তুকী ভাষায় “কাকী” শব্দের অর্থ হলো রুটি। হযরতের এ কারামত প্রকাশ হওয়ার পর থেকে তিনি “কাকী” নামে পরিচিত হয়ে ওঠেন। অবশ্য কাকী উপাধির পেছনে আরেকটি ঘটনার বর্ণনা পাওয়া যায়। হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ খলিফা আমির খসরু একদা স্বীয় পীর সাহেবকে প্রশ্ন করলেন, হযরত! আপনার মুর্শিদ হযরত কুতুবুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে “কাকী” নামে পরিচিত হলেন? তিনি জবাব দিলেন, “একদিন হযরত কাকী রাহমাতুল্লাহি আলাইহি কয়েকজন সহচরসহ এক হাউজের পাশে বসা ছিলেন। কোনো একজন আক্ষেপ করে বললেন, আহ! এই প্রচণ্ড শীতের মাঝে যদি কোথাও থেকে খাবারের জন্য কিছু গরম “কাকী, (রুটি) পাওয়া যেতো! একথা শ্রবণ করে হযরত কুতুবুদ্দীন হাউজের ভেতর হাত ঢুকিয়ে কিছু তরতাজা গরম রুটি নিয়ে আসলেন। সবাই তা তৃপ্তিসহ ভক্ষণ করলেন। এই কারামত প্রকাশের পর থেকেই তিনি “কাকী” নামে সুপরিচিত হয়ে ওঠেন। হযরত কৃতুবুদ্দীন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহি আলাইহি “সামা” (ইশকের কবিতা) খুব পছন্দ করতেন। তবে সামা সঙ্গীত শ্রবণ সবার জন্য বৈধ নয়। চিশতিয়া তরীকায় সামা শ্রবণের একটা ইতিহাস আছে। অবশ্য আধুনিক যুগের চিশতি বুজুর্ানে দীন ফিতনা থেকে রক্ষার্থে “সামা” শ্রবণ থেকে বিরত থাকেন। হযরত বখতিয়ার কাকী রাহমাতুল্লাহি আলাইহির আমলেও একদল সুফি-দরবেশ এবং বাহ্যিক আলিম-উলামা সামার ঘোর বিরোধী ছিলেন। দিল্লীতে আগমন করে হযরত কুতুবুদ্দীন ও হযরত হামীদুদ্দীন নাগরী রাহমাতুল্লাহি আলাইহিমা খুব আগ্রহভরে সামা শুনতেন। এ খবর সুলতান শিহাবুদ্দীন মুহাম্মাদ ঘোরীর (১১৯১-৯২) নিকট পৌঁছার পর তিনি রাগান্বিত হয়ে উঠলেন। বললেন, তাঁরা “সামা” শ্রবণ করছেন, এ কথাটি যদি আবার আমার কানে আসে তাহলে তৎক্ষণাৎ তাঁদের লাশ আমি দরজায় টাঙ্গিয়ে দেবো! কিংবা কাজীদের আইনানুযায়ী তাদেরকে পুড়িয়ে মাটির মতো কালো করে ছাড়বো!” ৬৮

— Page 69 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.