Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া সে বললো, “আমাকে একদল বণিক ধরে নিয়ে যায়। এরপর অনেক দূরের পথ ভ্রমণ শেষে অচেনা এক দ্বীপে নিয়ে আটক করে রাখে। সেখানে অনেক দিন অতিবাহিত হওয়ার পর আজ ভোরে এক দরবেশ সেখানে হাজির হয়ে বললেন, “ব্যাটা! আমাকে জড়িয়ে ধর, আমার পায়ের উপর তোর পা রাখ, এবার চোখ দু'টো বন্ধ করে নে।” আমি তাঁর নির্দেশ মতো কাজ করলাম। কিছুক্ষণ পরেই তিনি আবার বললেন, “এবার চোখ খোলে ফেল"। কী আশ্চর্য, এবার দেখি আমি আমার বাড়িতে এসে গেছি!” ছেলের পিতা জিজ্ঞেস করলো, “এ দরবেশের চেহারা কেমন, তা তোর মনে আছে?” ছেলে উত্তর দেওয়ার পূর্বে কিছুক্ষণ হযরত উসমান হারুনীর মুখপানে তাকালো, এরপর বললো, “তিনি ছিলেন এই হযরতের মতো!”। হযরত কুতুবুদ্দীন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কিত অনেক কারামতের বর্ণনা বিভিন্ন কিতাবে পাওয়া যায়। “মাশাইখে চিশত” এর লেখক তাঁর একটি কারামতের উল্লেখ করেছেন। দিল্লীতে থাকাকালে হযরতের স্ত্রী প্রায়ই তাঁদের পড়শী এক মহিলার কাছ থেকে টাকা-পয়সা, খাবার ইত্যাদি ধার করে নিয়ে আসতেন। কারণ, হযরতের ঘরে অনেক দিনই খাবার বলতেও কিছু থাকতো না। পড়শী মহিলার স্বামীর নাম ছিলো শরফুদ্দীন। একদা হযরতের স্ত্রী শরফুদ্দীনের স্ত্রীর নিকট থেকে কিছু টাকা কর্জ আনলেন। এরপর আরেক দিন এ মহিলা কথায় কথায় হযরতের স্ত্রীকে বললেন, “আমি যদি আপনাদেরকে টাকা কর্জ না দিতাম তাহলে আপনারা ক্ষুদার জ্বালায় মরে যেতেন!” এই মন্তব্যে তিনি অত্যন্ত কষ্টবোধ করলেন। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, এই মহিলার কাছ থেকে আর কোন দিনই কিছু ধার করবো না। কিছুদিন পর ব্যাপারটি তিনি তাঁর স্বামী হযরত কুতুবুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহিকে অবগত করেন। হযরত ক্ষণকাল নীরব থাকার পর বললেন, “এই মহিলার কাছ থেকে কিছু কর্জ আনা তোমার জন্য ঠিক হয় নি।” এরপর কক্ষের একটি তাকের দিকে ইশারা করে বললেন, “তুমি এখান থেকে প্রত্যহ যে পরিমাণ রুটির দরকার নিয়ে যেয়ো। যাকে ইচ্ছা তাকে তা বিতরণ করে দেবে।” এরপর থেকে হযরতের স্ত্রী অনেকদিন ৬৭

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।