কারামাতৃল আউলিয়া -“আমি বললাম: হে অগ্নি, তুমি ইবরাহীমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও।” [সূরা আম্িয়া : ৬৯] এদিকে অগ্নিকুণ্ডে যে ছেলেটি হযরতের সঙ্গী ছিলো তার নেতৃস্থানীয় পিতা ইসলামে দীক্ষিত হওয়ার পর “অবদুল্লাহ” ও ছেলে ইব্রাহীম" নামে পরিচিত হলেন। উভয়ে হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহির সানিধ্যে থেকে পরবর্তীতে নেককার বান্দাদের অন্তর্ভূক্ত হয়েছিলেন। উপরে বর্ণিত প্রসিদ্ধ কারামতটি ছাড়াও হযরত উসমান হারুনীর আরো এক দু'টো কারামতের বর্ণনা বিভিন্ন কিতাবে লিপিবদ্ধ আছে। এর কপটির বর্ণনাকারী হচ্ছেন গরীবে নিওয়াজ হযরত খাজা মুঈনুদ্দীন আজমিরী চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন: একদা আমি হযরতের খাদিম হিসাবে সফরসঙ্গী হলাম। আমরা একটি নদীর পারে এসে দেখলাম পারাপারের কোনো খেয়া নৌকো নেই। কিন্তু অপর পারে আমাদেরকে যেতে হবে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও যখন খেয়া নৌকো এলো না তখন হযরত আমাকে নির্দেশ দিলেন, চোখ দু'টো বন্ধ করো। আমার নির্দেশ ছাড়া আবার খুলবে না।” আমি তাঁর নির্দেশ পালন করলাম। চোখ খোলে দেখি আমরা নদীর অপর পারে এসে পৌঁছে গেছি! একব্যক্তি হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির হয়ে আবদার করলো, হযরত! আজ বেশ কিছুদিন হয় আমার ছেলেটি হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান মিলে নি। দয়া করে দু'আ করুন- যাতে আমার হারানো মানিককে পেয়ে যাই। হযরত লোকটির কথা শ্রবণ করে কিছুক্ষণের জন্য মুরাকাবা করলেন। এরপর বললেন, “আপনার ছেলে তো বাড়িতে এসে গেছে!” হযরতের উক্তি শ্রবণ করে তাড়াতাড়ি সে তার বাড়িতে চলে আসলো। ছেলের আগমন সত্যিই হয়েছে দেখে সে একেবারে অবাক! কাল বিলম্ব না করে সে ছেলেকে নিয়ে হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির হলো। অত্যন্ত বিনয়ভাবে হযরতকে ধন্যবাদ জানালো। ছেলেকে হযরত জিজ্ঞেস করলেন, তোমার কী হয়েছিল বাবা? উত্তরে সে এক অত্যাশ্চর্য ঘটনা বর্ণনা করলো। ৬৬
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।