Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া হযরতের বক্তব্য শ্রবণ করার পর উপস্থিত অগ্রিপূজকদের নেতা এগিয়ে এসে বললো: “হে সুফি সাহেব! আপনি তো বললেন আগুনকে উপাসনা করেন না। আর এর ফলে জাহান্নামের আগ্তন আপনাকে স্পর্শ করবে না। তাহলে, দয়া করে এর প্রমাণ এক্ষুণি প্রদান করুন: এই আগুনের মধ্যে পতিত হয়ে দেখিয়ে দিন তো আপনার কথা সত্য কি না! যদি আপনি পুড়ে মরে না যান, তবেই বুঝবো আপনি সত্যবাদী!” হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি ক্ষণকাল চোখ বন্ধ করে আল্লাহর দিকে নিজেকে রুজু করে নিলেন। তারপর দু” রাকাআত নামায আদায় করলেন। এরপর নিজেকে প্রস্তুত করে নিলেন। এ নেতার ছোট্ট একটি বাচ্চাকে কোলে নিয়ে বিসমিল্লাহ বলে অগ্নিকুণ্ডে লাফ মেরে পড়ে গেলেন! উপস্থিত সবাই ভাবলো, হায়! দরবেশ ব্যাটা নিজে তো মরলো, সাথে সাথে আমাদের নেতার বাচ্চাটিও খোয়া গেল! কিন্তু দীর্ঘ দু" ঘণ্টা পর দেখা গেলো হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি বাচ্চাসহ অগ্নিকুণ্ড থেকে উঠে আসছেন হাসিমুখে। তাঁর এবং বাচ্চার শরীরের একটি লোমও পুড়ে নি! সুবহানাল্লাহ! উপস্থিত শত শত অগ্নিপূজক তাজ্জব হয়ে গেলো! তাদের মনে ভীষণ ভাবান্তরের সৃষ্টি হলো। তারা ভাবলো, হায়! সারা জীবন অগ্নির পূজা করে দুনিয়া ও আখিরাত উভয়টি নষ্ট করে ফেলেছি! এখন উপায়? সবাই লুটে পড়লো হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহির পায়। বললো, হুজুর! আমাদেরকে কালিমা শাহাদাত পাঠ করান! আমরা একমাত্র সত্যধর্ম ইসলামের ছায়াতলে আশ্রয় নেবো। সুবহানাল্লাহ! এদিনই শত শত মুশরিক হযরতের হাতে ইসলাম ধর্মে দীক্ষিত হলো এবং পরে এই ঘটনা ধন্য করলো। হযরত জাকারিয়া কান্ধলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কারামতটি ছিলো “ইব্রাহিমী মু'জিযা” স্বরূপ। হযরত ইব্রাহীম আলাইহিস্সালাম নমরুদের আগ্নিকুণ্ডে পতিত হয়েও আল্লাহর হুকুমে বেঁচে গিয়েছিলেন। আগুন তাঁর একটি লোমও স্পর্শ করে নি- তার জন্য তা, শীতল ও আরামদায়ক হয়ে গিয়েছিল আল্লাহ তা'আলার নির্দেশে: ০৯15145 1 3% ১৫ ৫৪ ৬৫

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।