Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতুল আউলিয়া একটি অপরাধের দরুন গ্রেফতার করে নিয়ে গেছে। এরপর শাস্তি হিসাবে তার চোখদ্ধয় উপড়ে ফেলা হলো। একদিন তিনি কোনো এক জনপদের উপর দিয়ে অতিক্রম করছিলেন। এ অঞ্চলের অধিকাংশ মানুষ ছিলো অগ্নিপূজক। শহরের একটি জায়গায় অনেক লোক জমায়েত হলো। সেখানে এক বিরাট অগ্রিকুণ্ প্রজ্জলিত ছিলো। হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি অদূরেই তাঁবু টাঙ্গিয়ে অবস্থান করছিলেন। খাবার তৈরীর লক্ষ্যে উনুনে আগুন দিতে হবে। কিন্তু কোথাও ম্যাচ খুঁজে পেলেন না। খাদিমকে ডেকে হযরত এ অগ্নিকুণ্ড থেকে আগুন নিয়ে আসতে নির্দেশ দিলেন। খাদিম সেখানে পৌঁছে উপস্থিত এক ব্যক্তিকে বললো, “আমি হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহির একজন খাদিম। তিনি আমাকে পাঠিয়েছেন এই অগ্রিকুণ্ত থেকে আগুন নিয়ে যাবো। দয়া করে তা নিতে অনুমতি দিন।” লোকটি অবাক হয়ে খাদিমের দিকে তাকিয়ে জবাব দিলো, “তুমি কী বলছো? তুমি জানো না, এই আগুনকে আমরা উপাসনা করি! এই অগ্নি পবিত্র! এ থেকে আগুন দেওয়া নিষিদ্ধ'। খাদিম ফিরে এসে সব কথা হযরতের নিকট বর্ণনা করলো। এরপর হযরত উসমান হারুনী নিজেই সেই অগ্নিকুণ্ডের নিকট যেয়ে উপস্থিত হলেন। তিনি অগ্নিকুণ্ডের কাছে উপস্থিত শত শত লোককে উদ্দেশ্য করে বললেন, “দেখুন ভাইসব! একমাত্র আল্লাহ তা'আলাই উপাসনার যোগ্য। তিনিই সবকিছুর সৃষ্টিকর্তা। এই অগ্রি মোটেই উপাসনার যোগ্য নয়- কারণ, এটারও সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ তা'আলা। আপনারা এই অগ্নিকে মাবুদ বানিয়ে মারাত্মক পাপ করছেন, যার ফলে এই আগুন দ্বারাই মহান প্রতিপালক জাহান্নামে আপনাদেরকে জ্বালিয়ে- পুড়িয়ে কঠোর শাস্তি দেবেন। কিন্তু এই আগুনের উপাসনা থেকে যদি বিরত থাকেন, তাহলে রোজ কিয়ামতে আপনাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগ্তনে পুড়ানো থেকে রেহাই দিতে পারেন।” ঙ৪

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।