কারামাতৃল আউলিয়া বীমের দৈর্ঘ্য প্রায় ১ মিটার পর্যন্ত বেড়ে গেছে! এই আশ্চর্য কারামত প্রত্যক্ষ করে সবাই একেবারে হতবাক হয়ে পড়লো। এরপর হযরত আবু ইউসুফ ছাদ থেকে নেমে নিজের ঘোড়ায় আরোহণ করে গন্তব্য স্থানের দিকে চলে গেলেন। হযরত মওদুদ চিশতি রাহিমাহুল্লাহ হযরত মাওদৃদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহির একটি বিশেষ কারামত ছিলো। তিনি দূর-দূরান্ত পর্যন্ত মুহূর্তের মধ্যে ভ্রমণ করতে পারতেন। হযরত জাকারিয়া কান্ধলভী রাহমাতুল্লাহি আলাইহির তাঁর রচিত “মাশাইখে চিশত' গ্রন্থে বলেছেন, তিনি ছিলেন “তাইণউল আরদ" অর্থাৎ ক্ষণকালে পৃথিবীর জমিনের উপর চলতে পারতেন। একদা তিনি তাওয়াফের উদ্দেশ্যে সুদূর মন্কা মুকাররমায় ক্ষণকালের মধ্যে চলে গিয়েছিলেন। হযরত মাওদুদ চিশতির হালের অবস্থা ছিলো উচ্চ পর্যায়ের। তিনি ছিলেন সাহেবে কাশফ (হদয়নেত্র উন্ক্ত)। তাঁর কাশফের মাকামের মধ্যে উল্লেখযোগ্য ছিলো “কাশফে কুলুব” তথা হৃদয়ের উন্মোচন এবং “কাশফে কুবুর” তথা কবরের অবস্থার উন্মোচন। একদা এক শাহজাদা তাঁর দরবারে এসে হাজির হলেন। বললেন, হযরত! অনুগ্রহ করে কিছু তাবাররুক প্রদান করে আমাকে ধন্য করুন। কিন্তু খাজা সাহেব জবাব দিলেন, তা দেওয়া সম্ভব নয়। শাহজাদা হযরতের কিছু ঘনিষ্ঠজনদের মাধ্যমে সুপারিশ করিয়ে তাবাররুক নেওয়ার চেষ্টা করলেন। অবশেষে তিনি তাকে একটি টুপি উপহার দিলেন। তবে প্রদানের সময় বললেন, “এই টুপিটিকে তুমি সযত্তে মাথায় পরে এর সদ-ব্যবহার ও সংরক্ষণ করবে- অন্যথায় সমস্যা হবে!”। ফেরার পথে শাহজাদা এই টুপি নিয়ে তামাশায় লিপ্ত হলেন। এটাকে মাথায় না পরে তিনি তার জাগতিক কার্যাদিতে মগ্ন হলেন। হযরত মাওদুদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এই সংবাদ পেয়ে বললেন, “কি হলো, টুপি কি তার কার্য থেকে বিরত রয়েছে?” মাত্র ক'দিন পর দেখা গেলো, এ শাহজাদাকে কর্তৃপক্ষ বড় ৬৩
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।