কারামাতৃল আউলিয়া কিন্তু বাদশাহ নাছুড়বান্দাহ- হযরতকে তা গ্রহণের জন্য বার বার আবদার করছিলেন। এক পর্যায়ে হযরত আবু মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তাঁর দৃষ্টি নদীর পানির দিকে নিক্ষেপ করলেন। দেখা গেল অসংখ্য মাছ ভেসে উঠেছে এবং প্রতিটির মুখে একেকটি স্বর্ণসুদ্রা শোভা পাচ্ছে! মৎসগুলো হযরতের দিকে সাঁতার কেটে চলে আসছিলো। বাদশাহ এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। হযরত আবু মুহাম্মদ বললেন, “হে আমার বাদশাহ নামদার! বলুন তো, যে ব্যক্তির নিকট এই বিরাট ধনভাগ্ডারের চাবি বিদ্যমান, তার কাছে আপনার এই থলেভর্তি দীনারের মূল্য কী-ই বা হতে পারে?” বাদশাহ কিছুক্ষণ চুপ হয়ে বসে রইলেন। এরপর দু'আ চেয়ে সেখান থেকে প্রস্থান করলেন। হযরত আবু ইউসুফ চিশতি রাহিমাহুল্লাহ একদা হযরত আবু ইউসুফ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কিছু সঙ্গী-সাীসহ অত্যন্ত গরম আবহাওয়ার মধ্যে কোথাও যাত্রা করেন। পথিমধ্যে সবাই খুব তৃষ্ণাতুর হয়ে পড়লেন। সাথে যা পানি ছিলো তা ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছিল। আশেপাশে কোথাও পানির সন্ধান মিললো না। হযরত ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি স্বীয় যষ্টি দ্বারা মাটির উপর আঘাত করলেন। সুবহানাল্লাহ! দেখা গেল মাটি ফেটে পানি বেরিয়ে আসছে! সবাই তৃপ্তিসহ পানি পান করলেন। একদিন হযরত আবু ইউসুফ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এক জনপদের উপর দিয়ে ঘোড়ায় আরোহণ করে কোথাও ভ্রমণে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মসজিদের নিকট এসে দেখলেন অনেক লোকজন সেখানে জমায়েত আছে। তারা কী একটা সমস্যা নিয়ে বলাবলি করছিলো। হযরত ইউসুফ জিজ্ঞেস করে জানতে পারলেন যে, নির্মাণাধীন এই মসজিদের ছাদের জন্য একটি বীম তৈরী করে নিয়ে আসা হয়েছে। অথচ এটি যথেষ্ট লম্বা নয়৷ কেউই সমস্যাটির সমাধান খুঁজে পাচ্ছিলো না। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ঘোড়া থেকে নেমে মসজিদের ছাদের উপর উঠে গেলেন। এরপর এ বীমের একক্রান্তে ধরলেন- এতে দেখা গেল ৬২
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।