কারামাতুল আউলিয়া হযরত আবু আহমদ আবদাল চিশতি রাহিমাহুল্লাহ একদা তিনি একটি অ-মুসলিম সম্প্রদায়বহুল জনপদ অতিক্রম করছিলেন। এখানকার মানুষ মুসলমানদের উপর খুব বেশী ক্ষেপা ছিলো। এমনকি কারো সন্ধান পেলে তারা তাকে ধরে মারপিট করার পর অগ্নিকুণ্ডে ফেলে পুড়িয়ে দিতো। অত্র এলাকার চতুর্গাশস্থ বহুদূর পর্যন্ত কোনো মুসলমানের বসতি ছিলো না। হযরত আবদাল চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে পেয়ে তারা রীতিমতো তাঁকে প্রহার করতে লাগলো। এরপর অগ্নিকুণ্ডে নিক্ষেপের জন্য প্রস্ততি গ্রহণ করলো। কিন্তু তাঁকে ধরে সেখানে ফেলে দিতে সাহস পাচ্ছিলো না। ইতোমধ্যে কুণ্ডের মধ্যে অগ্নি ্জ্বলিত হয়ে গিয়েছিল। হযরত আবু আহমদ আবদাল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, “আমাকে আপনারা জোর করে অগ্নিকুণ্ডে নিক্ষেপের প্রয়োজন নেই। আমি স্বেচ্ছায় অগ্নিতে পতিত হবো!” একথা শুনে সবাই অবাক হলো। এরপর তিনি সত্যিই একখানা মুসাল্না অগ্রিতে নিক্ষেপ করে নিজে লাফ মেরে পড়ে গেলেন। দেখা গেলে সাথে সাথে আগুন নিভে গেছে! কাফিররা এই অত্যাশ্চর্য কারামত অবলোকন করে সবাই কালিমা তায়্যিবাহ “লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ” পাঠ করে মহাসত্যের ধর্ম ইসলামে দীক্ষিত হয়ে গেল। কথিত আছে কয়েক শত লোক সেদিন হযরত আবদাল চিশতি রাহমাতুল্লাহি আলাইহির হাতে ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছিল। আবু মুহাম্মদ আবদাল চিশতি রাহিমাহুল্লাহ হযরত আবু মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি কারামতওয়ালা ওলিআল্লাহ ছিলেন। তাঁর জিকিরের হালত ছিলো অসাধারণ। একদা এক নদীর তীরে বসে তিনি নিজের ছেড়া চাদরখানা সেলাই করছিলেন। তাঁর কলব থেকে জিকিরের আওয়াজ বুলন্দ হচ্ছিলো। এমন সময় দেশের বাদশাহ সেখানে এসে হাজির হলেন। হযরতের ফকিরী অবস্থা দেখে তার দয়া হলো- বললেন, হযরত এই থলেটি গ্রহণ করুন। থলেটি দীনারে পরিপূর্ণ ছিলো। হযরত আবু মুহাম্মদ বাদশাহের দিকে মুখ তুলে তাকিয়ে জবাব দিলেন, “বাদশাহর নিকট থেকে হাদিয়া গ্রহণ আমাদের রীতি বিরুদ্ধ কাজ। সুতরাং আপনার টাকা আমি গ্রহণ করতে অপারগ। মাফ করুন।” ৬১
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.