Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া পরিবর্তন করলাম। তুমি হবে মালিক ও আমি হবো তোমার গোলাম!”৫০ হযরত আবু ইসহাক শামী চিশতি রাহিমাহুল্লাহ হযরত আবু ইসহাক শামী চিশতি রাহমাতুল্লাহি আলাইহি “সাহেবে কারামত, অলি ছিলেন। কেউ কোনদিন তাঁর সুহবতে আসার পর আর কখনও পাপকার্ষে জড়িত হতে পারতো না। এটা ছিলো তাঁর এক প্রসিদ্ধ কারামত। এছাড়া তাঁর লোক তাঁর সফরসঙ্গী হতেন। কোনো কোনো সময় চোখ বন্ধ করে সবাইকে নিয়ে শত শত মাইলের রাস্তা ক্ষণকালের মধ্যে অতিক্রম করতেন। একদা অনাবৃষ্টির কারণে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। এসময় দেশের বাদশাহ হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির দরবারে এসে আরজ করলেন, “হযরত! দেশবাসীর কল্যাণের জন্য আল্লাহর পবিত্র দরবারে দু'আ করুন”। তিনি হাত উত্তোলন করে দু'আ করলেন। সাথে সাথে মুষলধারে বৃষ্টি হতে লাগলো। আবু ইসহাক কাঁদতে লাগলেন। এর কারণ জিজ্ঞেস করা হলে বললেন, “বার বার আমার এখানে দেশের বাদশাহের আগমন থেকে মনে হচ্ছে আমি কোনো বড় পাপ করেছি। কারণ ধনাঢ্যদের সঙ্গলাভের অর্থ গরীবদের সাথে সঙ্গলাভে হাস হওয়া। আমি ভয় করছি, কি জানি- হয়তো আমার মৃত্যু গরীবদের বদলে ধনীদের সাথে হয়ে যায় কি না”। ৫০ তাযকিরাতুল আউলিয়া -শায়খ ফরিছুদ্দীন আস্তার রাহিমাহুল্লাহ ৬০

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।