কারামাতৃল আউলিয়া হ ক ৪৯ আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল্লাহ তা”আলা বলেন, “আমি এ ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি যে আমার বন্ধুদের সঙ্গে শত্রুতা করবে। আমার বান্দাহ যে করতে বলেছি তা সে করে। আমার বান্দাহ এভাবে আমার কাছে থেকে কাছে আসে নফল ইবাদতের মাধ্যমে। শেষ পর্যন্ত আমি তাকে ভলোবাসি। তখন আমি হয়ে যাই তার কান যা দিয়ে সে শুনে, হয়ে যাই তার চোখ যা দিয়ে সে দেখে, আমি হয়ে যাই তার হাত যা দিয়ে সে কিছু ধরে এবং হয়ে যাই তার পা যা দিয়ে সে হাঁটে। সে যদি আমার কাছে কোনো কিছুর আবদার জানায়, আমি তা কবুল করি, সে যদি আমার পক্ষ থেকে নিরাপত্তা চায় আমি তা কবুল করি। আমি কোনো কিছুর ব্যাপারেই ইতস্তত করি না যেমনি ঈমানদারের আতআাকে নিয়ে যেতে করি, কারণ সে মৃত্যুকে ঘৃণা করে, সুতরাং আমি তাকে নিরাশ করতে ঘৃণা করি।” (সহিহ বুখারি: ৬৫০২) এ বিখ্যাত হাদিসে কুদসী থেকে এটাই সুস্পষ্ট হয়েছে যে, আল্লাহ তা'আলার অভিপ্রায় এটাই যে, আমরা তাঁর নৈকট্যশীল বান্দায় পরিণত হই। তাঁর বন্ধুদের দলে মিলিত হই। এই হাদিস দ্বারা আল্লাহর একান্ত নৈকট্যশীল বান্দাহ তথা আউলিয়ায়ে কিরামের স্বরূপও ফুটে ওঠেছে। সুতরাং এদের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ করার কোনো অবকাশ নেই। এই হাদিসে কুদসী থেকে নিম্নে বর্ণিত বিষয়গুলো হক হিসেবে উঠে এসেছে: ১. আউলিয়াদের বিরোধিতা করা গুনাহে কবিরার অন্তর্ভূক্ত। ২. আল্লাহর বান্দাদের মধ্যে আউলিয়ায়ে কিরাম আছেন, তার সত্যতা নিশ্চিত হয়েছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ৩. এটা নিশ্চিত হলো যে আল্লাহ তাঁর প্রিয় বান্দাদেরে ভালোবাসেন। আর এটা হচ্ছে আল্লাহর গুণাবলীর অন্তর্ভূক্ত বিষয়। ৫
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.